যুক্তরাষ্ট্রের ১১২তম কংগ্রেসের কার্যক্রম শুরু:রিপাবলিকানদের নিয়ন্ত্রণে চ্যালেঞ্জের মুখে ওবামার নীতি
ইউএসএনিউজ ডেস্ক:গত বুধবার শুরু হয়েছে যুক্তরাষ্ট্রের ১১২তম কংগ্রেসের কার্যক্রম।দেশটির কংগ্রেসের গত ২ নভেম্বরের নির্বাচনে রিপাবলিকান পার্টি নিম্নকক্ষে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে। রিপাবলিকান পার্টির নেতা জন বোহেনার নিম্নকক্ষের স্পিকার নির্বাচিত হয়েছেন। কংগ্রেসে রিপাবলিকান নেতারা হুশিয়ারি উচ্চারণ করে বলেছেন, সেবা খাতে ব্যয় বাড়ানোর ক্ষেত্রে ওবামা প্রণীত কর্মসূচির বিরুদ্ধে চ্যালেঞ্জ গড়ে তোলা হবে। খবর এএফপি, এপি অনলাইনের।কংগ্রেসের নিম্নকক্ষে ডেমোক্র্যাটদের আধিপত্য খর্ব করে রিপাবলিকানরা ক্ষমতা নিয়েছে। অন্যদিকে সিনেটে বা উচ্চকক্ষে ডেমোক্র্যাটদের সংখ্যাগরিষ্ঠতা থাকলেও সেখানে রিপাবলিকানদের ক্ষমতা বেড়েছে। নিম্নকক্ষের নতুন স্পিকার বোহেনার উদ্বোধনী ভাষণে গত বুধবার বলেন, ‘আমরা ব্যাপক চ্যালেঞ্জের মুখে রয়েছি। পরিস্থিতির সঙ্গে তাল মিলিয়ে ব্যাপক পরিশ্রম ও কঠিন সিদ্ধান্ত নিতে হবে। এ সময় তিনি আবেগাপ্লুত হয়ে চোখ মোছেন। তিনি বলেন, জনগণ আমাদের প্রতি সদয় হয়ে ভোট দিয়েছে। তাদের নির্দেশনা অনুযায়ী, দেশের বর্তমান গতিধারার পরিবর্তন করতে হবে। তাদের স্বার্থেই আমাদের কর্মসূচি প্রণয়ন করতে হবে। জনগণ আমাদের বারবার মনে করিয়ে দেয়, এ পার্লামেন্টের প্রত্যেকটি বস্তু তাদের অর্থে কেনা হয়। প্রসঙ্গত, সর্বশেষ নির্বাচনে প্রতিনিধিসভায় ২৪২ আসনের মধ্যে ১৯৩টিতে রিপাবলিকান প্রার্থী জয়ী হয়। এদিকে একই দিন সিনেটের নতুন অধিবেশনের কার্যক্রমও শুরু হয়েছে। তবে দুই দলের মধ্যে দূরত্ব বেশ স্পষ্টভাবে দেখা যাচ্ছিল। উচ্চকক্ষের সংখ্যাগরিষ্ঠ দল ডেমোক্রেট নেতা হ্যারি রিড ওই অধিবেশনে বলেন, মধ্যবিত্ত পরিবারগুলোকে সহায়তা করার জন্য আমাদের আরও অনেক কিছু করার আছে। চাকরি সৃষ্টি, দেশের জ্বালানি সুবিধাকে আরও বাড়ানো, শিশুদের শিক্ষার মানের উন্নতি করা, ভঙ্গুর অভিবাসন নীতিকে সুনির্দিষ্ট করাসহ আমাদের ব্যাপক কাজ বাকি রয়েছে। তবে ধারণা করা হচ্ছে, গত প্রেসিডেন্ট নির্বাচনে ওবামার ঘোষিত নীতিমালা ব্যাপকভাবে বাধাগ্রস্ত হতে পারে। এর মধ্যে আগামী ১২ জুন ডেমোক্রেটদের পাস করা স্বাস্থ্য সংস্কার নীতির বিরুদ্ধে বিল উত্থাপন করা হবে।প্রতিরক্ষা বাজেট কমবে : মার্কিন প্রতিরক্ষামন্ত্রী রবার্ট গেটস গতকাল বৃহস্পতিবার সেদেশের সামরিক ব্যয় হ্রাসের কথা প্রকাশ করেছেন।প্রধান সামরিক কর্মসূচি অব্যাহত রেখে প্রতিরক্ষা বাজেটে কয়েকশ’ বিলিয়ন ডলার সাশ্রয়ের জন্য কয়েক মাস ধরে পরিকল্পনা গ্রহণের ইঙ্গিত দিয়ে আসছিলেন গেটস। দেশের ঘাটতি ও জাতীয় ঋণের লাগাম টেনে ধরতে ক্রমবর্ধমান রাজনৈতিক চাপের কথা স্মরণ রেখে গেটস এ পরিকল্পনা করেন।প্রকাশ্যে বাজেট হ্রাসের ঘোষণার আগে গেটস বৃহস্পতিবার কয়েকজন বিশিষ্ট আইন প্রণেতাকে বিষয়টি ব্রিফ করেন। অ্যামফিবিয়াস ল্যান্ডিং ক্র্যাফটসহ বেশ কিছু অস্ত্র প্রকল্প এবং অন্যান্য কর্মসূচি তিনি হ্রাস করবেন বলে সরকারি কর্মকর্তা ও বিশ্লেষকরা জানান।মার্কিন মেরিন কোরের খুবই প্রয়োজনীয় একটি অস্ত্র অ্যামফিবিয়াস ল্যান্ডিং ক্রাফট।
- নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে
- নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল
- Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance.
- New York Attorney General James Reminds New Yorkers of SNAP Work Requirements
- নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ট্র্যাভেলস এবং বাংলা ট্র্যাভেলস এর ইফতার মাহফিল
- রূপসী চাঁদপুর ফাউন্ডেশন নিউইয়র্ক ইনক’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত








