Sunday, 15 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে ‘অল কাউন্টি হেলথকেয়ার গ্রুপ’র বার্ষিক ইন্টারফেইথ ইফতার পার্টি HUSBAND CHARGED WITH MURDER AND DISMEMBERMENT OF WIFE WHOSE REMAINS WERE FOUND IN SEPARATE LOCATIONS ALONG BROOKVILLE BLVD AND CROSS BAY BLVD নিউইয়র্কে জ্যাকসন হাইটসের গ্রাফিক্স ওয়ার্ল্ডে মাসব্যাপী ইফতার আয়োজন নিউইর্য়কে এনওয়াইপিডি মুসলিম অফিসার সোসাইটির বার্ষিক ইফতার ডিনার ও অ্যাওয়ার্ড অনুষ্ঠিত নিউইয়র্কে জালালাবাদ অ্যাসোসিয়েশনের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতার ও ইফতার মাহফিল অনুষ্ঠিত যুক্তরাষ্ট্র জাতীয় পার্টির ইফতার ও দোয়া মাহফিল যুক্তরাষ্ট্র যুবদল নেতা জাকির এইচ চৌধুরীর সংবাদ সম্মেলন: রাজনৈতিক প্রতিপক্ষ আদালত কর্তৃক মীমাংসিত বিষয় নিয়ে অপপ্রচার চালিয়ে যাচ্ছে নিউইয়র্কে জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকা’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নিউইয়র্কে আমেরিকান ট্রাভেল এজেন্ট এসোসিয়েশন অব বাংলাদেশ’র ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে অ্যাসাল ওজোন পার্ক চ্যাপ্টারের ইফতার ও অভিষেক
সব ক্যাটাগরি

যুক্তরাষ্ট্রের ৫৭ শতাংশ মানুষ পরবর্তী নির্বাচনে হিলারি ক্লিনটনকে সমর্থন করবেন – জনমত জরিপ

অনলাইন ডেস্ক পঠিত: 49 বার

প্রকাশিত: January 17, 2013 | 1:22 PM

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন আরও তিনজন স্বামীর সংসার করার সুযোগ পাবেন বলে মন্তব্য করেছেন তাঁর স্বামী সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটন। গত মঙ্গলবার ক্লিনটন ফাউন্ডেশন আয়োজিত স্বাস্থ্য সম্মেলনে দেওয়া বক্তব্যে বিল ক্লিনটন এ মন্তব্য করেন। স্ত্রীর সাম্প্রতিক স্বাস্থ্য-সমস্যা প্রসঙ্গে বিল ক্লিনটন বলেন, হিলারির স্বাস্থ্য সব সময়ই ভালো। কোনো রক্তচাপ নেই। চেলসির জন্মের সময় বাদে আর মাত্র একবার তাঁকে হাসপাতালে যেতে হয়েছিল। বিল ক্লিনটন বলেন, ‘আমি হিলারিকে বলেছি, তুমি ১২০ বছর বেঁচে থাকবে। আমার পরে আরও তিন স্বামীর সংসার করার সময় পাবে।’ পরবর্তী নির্বাচনে হিলারি প্রেসিডেন্ট পদপ্রার্থী হচ্ছেন কি না—এমন প্রশ্নের জবাবে ক্লিনটন বলেন, ‘পররাষ্ট্রমন্ত্রীর পদ থেকে অবসর নেওয়ার পর হিলারির বিশ্রাম নেওয়া উচিত। সিদ্ধান্ত নিতে হবে বাকি জীবনটা তিনি কী করতে চান।’ আমেরিকাসহ বিশ্বের জন্য ভালো মনে করলেই কেবল তাঁর প্রার্থী হওয়া উচিত বলে মনে করেন বিল ক্লিনটন। মার্কিন পররাষ্ট্র দপ্তরের তথ্য অনুযায়ী, কাজপাগল হিলারি ক্লিনটন পররাষ্ট্রমন্ত্রী হিসেবে গত চার বছরে দুই হাজার ঘণ্টার বেশি সময় ভ্রমণে ছিলেন। ৪০১ দিনে ভ্রমণ করেছেন নয় লাখ ৫৬ হাজার ৭৩৩ মাইল। ইতিমধ্যে ২০১৬ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে আলোচনা শুরু হয়েছে। নতুন জনমত জরিপে দেখা গেছে, যুক্তরাষ্ট্রের ৫৭ শতাংশ মানুষ পরবর্তী নির্বাচনে হিলারি ক্লিনটনকে সমর্থন করবেন।নিউইয়র্ক প্রতিনিধি/প্রথম আলো

ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV