Sunday, 8 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance. New York Attorney General James Reminds New Yorkers of SNAP Work Requirements নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ট্র্যাভেলস এবং বাংলা ট্র্যাভেলস এর ইফতার মাহফিল রূপসী চাঁদপুর ফাউন্ডেশন নিউইয়র্ক ইনক’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মেরিল্যান্ডে বাংলাদেশ আমেরিকান ফাউন্ডেশনের ইফতার ও দোয়া মাহফিল নিউ জার্সির এগ হারবার সিটিতে শিবলীলা মঞ্চস্থ
সব ক্যাটাগরি

যুক্তরাষ্ট্রে ঈদুল ফিতর ২১ এপ্রিল শুক্রবার

অনলাইন ডেস্ক পঠিত: 200 বার

প্রকাশিত: April 20, 2023 | 6:29 PM

ইউএসএনিউজঅনলাইন.কম : যুক্তরাষ্ট্রে আগামীকাল ২১ এপ্রিল শুক্রবার পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে। এবার যুক্তরাষ্ট্রের সর্বত্রই একই দিনে ঈদ উদযাপিত হবে বলে জানা গেছে। সংশ্লিষ্ট সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। সৌদি আরবের আকাশে আজ বৃহস্পতিবার ২০ এপ্রিল পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। আগামীকাল শুক্রবার ঈদুল ফিতর উদ্যাপন করবেন সৌদি আরববাসী। সৌদি কর্তৃপক্ষ আজ এ ঘোষণা দিয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র এ তথ্য জানিয়েছে। খবর ইউএসএনিউজঅনলাইন.কম’র।
ঈদুল ফিতর উদযাপনে নিউইয়র্ক সহ উত্তর আমেরিকার বিভিন্ন মসজিদ ও ইসলামিক সেন্টারের উদ্যোগে নেয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি। ইতোমধ্যে বিভিন্ন অঙ্গরাজ্যের মসজিদ ও ইসলামিক সেন্টারগুলো থেকে ঈদুল ফিতরের জামাতের ঘোষণা দেয়া হয়েছে। বাংলাদেশি পরিচালিত বিভিন্ন মসজিদে এবং খোলা মাঠে ৩/৪ দফা করে ঈদের জামাত অনুষ্ঠিত হবে বলে জানান হয়েছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, এবার বিভিন্ন মুসলিম সেন্টার ও মসজিদের উদ্যোগে মসজিদে এবং খোলা মাঠে বড় পরিসরে ঈদের জামাত অনুষ্ঠিত হবে। বিভিন্ন মসজিদে ঈদের জামাতে পুরুষদের পাশাপাশি মহিলাদের জন্যও ঈদের নামাজের ব্যবস্থা করা হয়েছে।

Situs Streaming JAV