যুক্তরাষ্ট্রে কর্মজীবী মুসলমানদের প্রতি বৈষম্য বাড়ছে, নিউ ইয়র্ক টাইমসের রিপোর্ট
ইউএসএনিউজ ডেস্ক: যুক্তরাষ্ট্রে কর্মরত মুসলমানদের প্রতি বৈষম্য দিন দিন বাড়ছে। মুসলমানদের সহকর্মীরা ‘সন্ত্রাসী’, ‘ওসামা’, ‘আল কায়েদা’, ‘তালেবান’ বলে সম্বোধন করেন। এছাড়াও মাথায় স্কার্ফ পরতে না দেয়া বা নামাজের বিরতি না দেয়া ঘটনাও ঘটছে হরহামেশা। সরকারি তথ্য ঘেঁটে এ তথ্য জানিয়েছে নিউ ইয়র্ক টাইমস।
এতে বলা হয়, গত বছরের সেপ্টেম্বর পর্যন্ত এ ধরনের ৮০৩টি ঘটনার অভিযোগ দায়ের করেছেন নির্যাতিত মুসলমান কর্মীরা। অভিযোগের এই সংখ্যা ২০০৮ সালের চেয়ে ২০ শতাংশ বেশি। কটূক্তির শিকার মুসলমানরা কর্তৃপক্ষকে অভিযোগ করলে তা সংরক্ষণে রাখা হয়। এ বছরের দায়েরকৃত অভিযোগের সংখ্যা প্রকাশ করা হবে আগামী বছরের জানুয়ারিতে। তবে ইসলামপন্থি গ্রুপগুলো বলছে, ২০১০ সালের দায়েরকৃত অভিযোগের সংখ্যা রেকর্ড গড়তে যাচ্ছে। এসব অভিযোগের ভিত্তিতে যুক্তরাষ্ট্রের ফেডারেল ইকুয়াল এমপ্লয়মেন্ট অপরচ্যুনিটি কমিশন মুসলমান কর্মীদের পক্ষে কয়েকটি মামলাও করেছে আদালতে। গত মাসে একটি মাংস প্রস্তুতকারী কোম্পানির বিরুদ্ধে মামলা করে ওই কমিশন। ১২০ জন সোমালীয় মুসলমান কোম্পানিটির বিরুদ্ধে ধর্মীয় কটূক্তি ও দুর্ব্যবহারের অভিযোগ এনেছিলেন। যুক্তরাষ্ট্রের জনসংখ্যার মাত্র ২ শতাংশ মুসলমান। কিন্তু তাদের অভিযোগ সংখ্যা মোট দায়েরকৃত অভিযোগের এক চতুর্থাংশ। ক্যাথলিক, প্রটেস্ট্যান্ট, শিখসহ বিভিন্ন ধর্মের অনুসারী মিলে গত বছর অভিযোগ পড়েছে মোট ৩,৩৮৬টি। মুসলমান ছাড়া বাকিদের সবার অভিযোগের পরিমাণ কমেছে। কিছুটা বেড়েছে ইহুদিদের। মুসলমান কর্তৃক দায়েরকৃত অভিযোগের পরিমাণ ৯/১১-এর সময়ের চেয়েও বেশি। কমিশনের আঞ্চলিক এটর্নি বলেছেন, আমি ৩১ বছর ধরে কমিশনে কাজ করছি। কিন্তু মুসলমান কর্মীদের প্রতি আগে কখনওই এত ঘৃণা-বিদ্বেষ দেখিনি। কর্মক্ষেত্রে বৈষম্য ও এ সংক্রান্ত আইন নিয়ে বহু গ্রন্থের প্রণেতা মাইকেল জে. জিমার বলেন, কর্মক্ষেত্রে এখন মুসলমানদের বিরুদ্ধে প্রচণ্ড উত্তেজনা লক্ষ্য করা যাচ্ছে। এমন উত্তেজনা দেখা যেতো ওই সময়ে ধর্ম নিয়ে যখন দেশে দেশে যুদ্ধ বেঁধে যেতো।
সর্বশেষ সংবাদ
- নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে
- নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল
- Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance.
- New York Attorney General James Reminds New Yorkers of SNAP Work Requirements
- নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ট্র্যাভেলস এবং বাংলা ট্র্যাভেলস এর ইফতার মাহফিল
- রূপসী চাঁদপুর ফাউন্ডেশন নিউইয়র্ক ইনক’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত








