Sunday, 8 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance. New York Attorney General James Reminds New Yorkers of SNAP Work Requirements নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ট্র্যাভেলস এবং বাংলা ট্র্যাভেলস এর ইফতার মাহফিল রূপসী চাঁদপুর ফাউন্ডেশন নিউইয়র্ক ইনক’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মেরিল্যান্ডে বাংলাদেশ আমেরিকান ফাউন্ডেশনের ইফতার ও দোয়া মাহফিল নিউ জার্সির এগ হারবার সিটিতে শিবলীলা মঞ্চস্থ
সব ক্যাটাগরি

যুক্তরাষ্ট্রে কোভিডের উপসর্গহীনদের আইসোলেশনের মেয়াদ অর্ধেক কমিয়ে ৫ দিন

অনলাইন ডেস্ক পঠিত: 93 বার

প্রকাশিত: December 28, 2021 | 11:19 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : যুক্তরাষ্ট্র কোভিডের উপসর্গহীনদের জন্য আইসোলেশনের মেয়াদ অর্ধেকে নামিয়ে আনার ঘোষণা দিয়েছে। সোমবার জানিয়েছে, উপসর্গহীন আইসোলেশনের মেয়াদ ১০ দিন থেকে ৫ দিনে নামিয়ে আনা হয়েছে। যুক্তরাষ্ট্রে কোভিড সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় সংকট নিরসনে এই পদক্ষেপ গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছে বিবিসি। কর্মীর সংকটের কারণে বিভিন্ন প্রদেশে যে অচলাবস্থার সৃষ্টি হয়েছিল, নতুন পদক্ষেপের কারণে তার সমাধান হবে বলে আশা করা হচ্ছে।
শুক্রবার থেকে বিশ্বব্যাপী হাজার হাজার ফ্লাইট বাতিল করা হয়েছে। কোভিডের কারণে বছরের এই ব্যস্ততম সময়ে হাজার হাজার ফ্লাইট বিলম্বিত হয়েছে। বিভিন্ন এয়ারলাইনস বলেছে, ওমিক্রন ভেরিয়ান্টের সংক্রমণের কারণে এয়ারলাইন্সে তাদের কর্মী সংকট দেখা দিয়েছে। ফলে আরো বেশী কর্মীকে দ্রুত কাজে ফিরিয়ে আনার পথ খুলে দিতে এবং কর্মী সংকট কমিয়ে আনতে যুক্তরাষ্ট্রের সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন উপসর্গবিহীন কোভিড-১৯ এর ক্ষেত্রে আইসোলেশন মেয়াদ ১০ দিন থেকে কমিয়ে ৫ দিন করার ঘোষণা দিয়েছে। জানানো হয়েছে, আইসোলেশন ৫ দিন কমানোর কারণে পরবর্তী ৫ দিন অন্যদের সামনে যেতে মাস্ক পড়তে হবে।

ট্যাগ:
Situs Streaming JAV