Monday, 9 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance. New York Attorney General James Reminds New Yorkers of SNAP Work Requirements নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ট্র্যাভেলস এবং বাংলা ট্র্যাভেলস এর ইফতার মাহফিল রূপসী চাঁদপুর ফাউন্ডেশন নিউইয়র্ক ইনক’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মেরিল্যান্ডে বাংলাদেশ আমেরিকান ফাউন্ডেশনের ইফতার ও দোয়া মাহফিল নিউ জার্সির এগ হারবার সিটিতে শিবলীলা মঞ্চস্থ
সব ক্যাটাগরি

যুক্তরাষ্ট্রে গ্রেফতারের ভয়ে অভিবাসীরা দিশেহারা

অনলাইন ডেস্ক পঠিত: 27 বার

প্রকাশিত: February 28, 2017 | 2:11 PM

সাবেদ সাথী, নিউইয়র্ক : অভিবাসীদের দেশেই পালিয়ে বেড়াচ্ছেন যুক্তরাষ্ট্রের অভিবাসীরা। যে কোনো সময় গ্রেফতারের শিকার হতে পারেন এ আশঙ্কায়  দিশেহারা হয়ে অভিবাসীরা পালিয়ে বেড়াচ্ছেন এক অঙ্গরাজ্য থেকে অন্য অঙ্গরাজ্যে। গ্রেফতার আতঙ্কে অভিবাসীরা এখন গির্জা

কিংবা কোনো কিছু কিনতেও দোকানে যেতেও ভয় পাচ্ছেন। চিকিৎসকের সঙ্গে নির্ধারিত সময়ে দেখা করতেও পারছেন না।  
ছাত্রছাত্রীরা স্কুল-কলেজে যাওয়াও বন্ধ করে দিয়েছে। যারা গাড়ি চালাতেন, তারাও আর রাস্তায় নামছেন না। গাড়ির কোনো তুচ্ছ ত্রুটিও তাদের ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট বিভাগে (আইসিই) ঠেলে দিতে পারে এবং জেলই হতে পারে শেষ গন্তব্য। এদিকে সাত মুসলিম দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে ভ্রমণে ট্রাম্পের নিষেধাজ্ঞা আদালতে আটকে যাওয়ার পরবর্তী ২৭ ঘণ্টায় সারাদেশে ৭৪৬ বিদেশিকে গ্রেফতার করা হয়েছিল বলে জানিয়েছে কেন্দ্রীয় বা ফেডারেল সরকার।
গ্রেফতার আতঙ্কের কারণে অনেক অভিবাসী জড়ো হয়েছেন সেন্ট্রাল ভ্যালি ক্যালিফোর্নিয়ায়। বেঁচে থাকার নূ্ন্যতম অর্থ রোজগারের লক্ষ্যে সেখানকার ক্ষেত-খামারে কাজের চেষ্টা করছেন। কিন্তু শিশুরা সেখানে স্কুলে যাচ্ছে না। স্ট্যাটেন আইল্যান্ডে আগের তুলনায় রাস্তার ওপর অভিবাসী দিনমজুরদের আনাগোনা একেবারে কমে গেছে। পশ্চিম ফোনিক্সের আইসাক স্কুল ডিস্ট্রিক্টে গত দুই সপ্তাহে অন্তত কয়েক ডজন শিশু স্কুল ছেড়ে দিয়েছে। নর্দান নিউ জার্সির হর্স কাউন্টিতে অনেক অভিবাসীই এখন হন্ডুরাসে ফিরে যাওয়ার কথা ভাবছেন। যুক্তরাষ্ট্রে ১ কোটি ২০ লাখের মতো অবৈধ অভিবাসী রয়েছেন। সব সময়ই তাদের ওপর দেশ থেকে বহিষ্কারের হুমকি ছিল। তবে তা শুধু কাগজে-কলমেই ছিল। যারা বড় ধরনের কোনো অপরাধের সঙ্গে জড়িত নয়, তারা দুই দশক ধরে যুক্তরাষ্ট্রে অবস্থান করলেও ধরপাকড়ের শিকার হননি। কিন্তু বর্তমান পরিস্থিতিতে অভিবাসীদের মাঝে চরম আতঙ্ক বিরাজ করায় অভিবাসীরা এক অঙ্গরাজ্য থেকে অন্য অঙ্গরাজ্যে পালিয়ে বেড়াচ্ছেন।

ট্যাগ:
Situs Streaming JAV