যুক্তরাষ্ট্রে নাগরিকত্বের জন্য কঠোর শর্তের পক্ষে ফ্লোরিডা’র সাবেক গভর্নর জেব বুশ
যুক্তরাষ্ট্রে অবৈধ অভিবাসীদের নাগরিকত্বের জন্য কঠোর শর্ত আরোপের প্রস্তাব দিয়েছেন দেশটির ফ্লোরিডা অঙ্গরাজ্যের সাবেক গভর্নর জেব বুশ। তাঁর লেখা ইমিগ্রেশন ওয়ার্স: ফর্জিং অ্যান আমেরিকান সলিউশন বইয়ে এ প্রস্তাবের উল্লেখ রয়েছে। বইটি গতকাল মঙ্গলবার প্রকাশিত হয়। রিপাবলিকান পার্টির রাজনীতিক ও সাবেক প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশের ছোট ভাই জেব বুশের প্রস্তাব অনুযায়ী, অবৈধ অভিবাসীরা যুক্তরাষ্ট্রে অবস্থান করতে পারবে। তবে তারা নাগরিকত্ব পাবে না। নাগরিকত্ব পেতে হলে তাদের নিজ দেশে ফিরে গিয়ে প্রয়োজনীয় আইনি বাধ্যবাধকতা মেনে পুনরায় যুক্তরাষ্ট্রে আসতে হবে। তবে তাদের শর্তসাপেক্ষে যুক্তরাষ্ট্রে সাময়িক বা স্থায়ীভাবে বসবাসের অনুমতি দেওয়া যেতে পারে। বইটির অপর লেখক হচ্ছেন রক্ষণশীল আইনজীবী (অ্যাটর্নি) ক্লিন্ট বোলিক। বইটিতে বলা হয়, যুক্তরাষ্ট্রের সামগ্রিক অভিবাসনব্যবস্থায় গৃহীত বিভিন্ন পদক্ষেপের সুনির্দিষ্ট পরিণতির বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। যারা আইন অমান্য করে এ দেশে অবস্থান করছে, তারা এখানে থাকতে পারবে, কিন্তু কাঙ্ক্ষিত নাগরিকত্ব পাবে না। নাগরিক হওয়ার জন্য মৌলিক যোগ্যতা নির্ধারিত রাখা আবশ্যক। আইনের শাসনের মর্যাদা রক্ষার স্বার্থেই এটি করতে হবে। এ দেশে থাকতে হলে অভিবাসীদের বিভিন্ন কর ও জরিমানা দেওয়ার পাশাপাশি সামাজিক কর্মকাণ্ডে অংশ নিতে হবে এবং ইংরেজি শিখতে হবে। বুশের বক্তব্যে মার্কিন অভিবাসন আইনজীবীসহ রিপাবলিকান পার্টির সদস্যদের অনেকেই বিস্মিত হয়েছেন। মায়ামিভিত্তিক আইনি সহায়তা সংস্থা আমেরিকানস ফর ইমিগ্র্যান্ট জাস্টিসের পরিচালক শেরিল লিটল বলেন, তিনি বিস্মিত ও হতাশ। কারণ, তিনি জেব বুশকে অভিবাসনব্যবস্থায় সুষ্ঠু ও মানবিক সংস্কার আনার পক্ষপাতী বলেই মনে করতেন। রয়টার্স।প্রথম আলো
- নিউইয়র্কে ‘অল কাউন্টি হেলথকেয়ার গ্রুপ’র বার্ষিক ইন্টারফেইথ ইফতার পার্টি
- HUSBAND CHARGED WITH MURDER AND DISMEMBERMENT OF WIFE WHOSE REMAINS WERE FOUND IN SEPARATE LOCATIONS ALONG BROOKVILLE BLVD AND CROSS BAY BLVD
- নিউইয়র্কে জ্যাকসন হাইটসের গ্রাফিক্স ওয়ার্ল্ডে মাসব্যাপী ইফতার আয়োজন
- নিউইর্য়কে এনওয়াইপিডি মুসলিম অফিসার সোসাইটির বার্ষিক ইফতার ডিনার ও অ্যাওয়ার্ড অনুষ্ঠিত
- নিউইয়র্কে জালালাবাদ অ্যাসোসিয়েশনের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতার ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
- যুক্তরাষ্ট্র জাতীয় পার্টির ইফতার ও দোয়া মাহফিল
- যুক্তরাষ্ট্র যুবদল নেতা জাকির এইচ চৌধুরীর সংবাদ সম্মেলন: রাজনৈতিক প্রতিপক্ষ আদালত কর্তৃক মীমাংসিত বিষয় নিয়ে অপপ্রচার চালিয়ে যাচ্ছে
- নিউইয়র্কে জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকা’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত








