যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত সহিদুল ইসলামের ডোমিনিকার প্রেসিডেন্টের কাছে পরিচয়পত্র পেশ
এজেডএম সাজ্জাদ হোসেন, ওয়াশিংটন ডিসি : যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোঃ সহিদুল ইসলাম গত গত ৬ জুলাই বুধবার ডোমিনিকান রিপাবলিকের প্রেসিডেন্ট লুইস আবিনাদারের কাছে তার পরিচয়পত্র পেশ করেন।
ওয়াশিংটন ডিসিতে দায়িত্বরত রাষ্ট্রদূত ইসলাম একই সাথে বেলিজ, কলম্বিয়া, ডোমিনিকান রিপাবলিক, গায়ানা এবং হাইতিতে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন।
ডোমিনিকান রিপাবলিকের রাজধানী সান্তো ডোমিঙ্গোর ন্যাশনাল প্যালেসে প্রেসিডেন্টের কাছে তিনি এই পরিচয়পত্র পেশ করনে। সেদেশের ভাইস প্রেসিডেন্ট মিস রাকেল পেনা ডি আন্টুনা এবং পররাষ্ট্রমন্ত্রী জনাব রবার্তো আলভারেজ এসময় উপস্থিত ছিলেন।
রাষ্ট্রদূত ইসলাম ডোমিনিকার প্রেসিডেন্টকে বাংলাদেশের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শুভেচ্ছা জানান।
ডোমিনিকান রিপাবলিকের প্রেসিডেন্ট রাষ্ট্রদূতকে স্বাগত জানান এবং বাংলাদেশের সুদৃঢ় অর্থনৈতিক প্রবৃদ্ধির প্রশংসা করেন। তিনি বাংলাদেশের সাথে তার দেশের সম্পর্ক জোরদার করতে গভীর আগ্রহ প্রকাশ করেন।
রাষ্ট্রদূত ইসলাম ৭ জুলাই ডোমিনিকার পররাষ্ট্রমন্ত্রী রবার্তো আলভারেজের সাথেও পৃথক বৈঠক করেন। তিনি ফরেন অফিস কনসালটেশন (এফওসি), কূটনৈতিক ও অফিসিয়াল পাসপোর্টধারীদের জন্য ভিসা মওকুফ এবং বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধির জন্য একটি যৌথ ওয়ার্কিং গ্রুপ প্রতিষ্ঠা সংক্রান্ত তিনটি চুক্তি স্বাক্ষরের প্রস্তাবসহ দ্বিপাক্ষিক সহযোগিতা নিয়ে আলোচনা করেন। ডোমিনিকার পররাষ্ট্রমন্ত্রী আগামী বছর বাংলাদেশ সফরের আশাবাদ ব্যক্ত করেন।
রাষ্ট্রদূতের সাথে এসময় কাউন্সিলর মোঃ মাহমুদুল ইসলাম এবং ডোমিনিকান রিপাবলিকে বাংলাদেশের অনারারি কনসাল জোয়ান গঞ্জালেজ উপস্থিত ছিলেন।
- নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে
- নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল
- Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance.
- New York Attorney General James Reminds New Yorkers of SNAP Work Requirements
- নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ট্র্যাভেলস এবং বাংলা ট্র্যাভেলস এর ইফতার মাহফিল
- রূপসী চাঁদপুর ফাউন্ডেশন নিউইয়র্ক ইনক’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত








