যুক্তরাষ্ট্রে নিষিদ্ধ ‘জেইলব্রেকিং
বিশেষ অনুমতি ছাড়া মোবাইল ফোনের সফটওয়্যার লক খুলে ব্যবহারের সুযোগ বন্ধ করে দেয়া হয়েছে যুক্তরাষ্ট্রে। বিবিসি জানিয়েছে, কোনো গ্রাহক তার মোবাইল ফোনটি একাধিক নেটওয়ার্কে ব্যবহার করতে চাইলে তার জন্য নিতে হবে বিশেষ অনুমতি। একাধিক নেটওয়ার্কের সিম কার্ড ব্যবহারের জন্য মোবাইল ফোনের অপারেটিং সিস্টেম পাল্টে ফেলা বা আংশিক পরিবর্তন করাকে প্রচলিত ভাষায় ‘জেইলব্রেকিং’ বলা হয়। বাংলাদেশে একে অনেক সময় ‘ফ্ল্যাশ
করা’ও বলা হয়।
ব্যক্তিগত স্মার্টফোন দেশের বাইরে ব্যবহারের সময় বাড়তি বিলের ঝামেলা এড়াতে ‘আনলক’ করিয়ে নেন অনেক মার্কিন নাগরিকই। তবে নিয়ম মেনে মোবাইল ফোনের লক খোলাতে মোবাইল ক্যারিয়ার প্রতিষ্ঠানগুলোর কাছে বিশেষ আবেদন করতে হয়। এজন্য মোবাইল ক্যারিয়ার প্রতিষ্ঠানগুলো গ্রাহকদের আলাদা চার্জও করে।
২০১২ সালের অক্টোবরে মার্কিন যুক্তরাষ্ট্রের ডিজিটাল মিলেনিয়াম কপিরাইট আইনের একটি পরিবর্তনের কারণে কোনো অনুমতি ছাড়াই ৯০ দিনের জন্য মোবাইল আনলক করার সুবিধা পেয়েছিলেন মার্কিন গ্রাহকরা। গত শনিবারের পর থেকে আবার আগের মতো অনুমতি নিয়ে সফটওয়্যার লক খুলতে হবে গ্রাহকদের।
এদিকে মোবাইল ফোনের লক যখন ইচ্ছে খোলার ব্যাপারটি বৈধ করার দাবিতে হোয়াইট হাউসের উদ্দেশে করা হয়েছে অনলাইন পিটিশন। এরই মধ্যেই পিটিশনটিতে ৩ হাজার ৫০০ গ্রাহক স্বাক্ষর করেছেন। তবে মার্কিন সরকারের সাড়া পেতে অন্তত ১ লাখ গ্রাহকের স্বাক্ষর লাগবে। সূত্র : বিডিনিউজ
- নিউইয়র্কে ‘অল কাউন্টি হেলথকেয়ার গ্রুপ’র বার্ষিক ইন্টারফেইথ ইফতার পার্টি
- HUSBAND CHARGED WITH MURDER AND DISMEMBERMENT OF WIFE WHOSE REMAINS WERE FOUND IN SEPARATE LOCATIONS ALONG BROOKVILLE BLVD AND CROSS BAY BLVD
- নিউইয়র্কে জ্যাকসন হাইটসের গ্রাফিক্স ওয়ার্ল্ডে মাসব্যাপী ইফতার আয়োজন
- নিউইর্য়কে এনওয়াইপিডি মুসলিম অফিসার সোসাইটির বার্ষিক ইফতার ডিনার ও অ্যাওয়ার্ড অনুষ্ঠিত
- নিউইয়র্কে জালালাবাদ অ্যাসোসিয়েশনের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতার ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
- যুক্তরাষ্ট্র জাতীয় পার্টির ইফতার ও দোয়া মাহফিল
- যুক্তরাষ্ট্র যুবদল নেতা জাকির এইচ চৌধুরীর সংবাদ সম্মেলন: রাজনৈতিক প্রতিপক্ষ আদালত কর্তৃক মীমাংসিত বিষয় নিয়ে অপপ্রচার চালিয়ে যাচ্ছে
- নিউইয়র্কে জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকা’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত








