যুক্তরাষ্ট্রে পৃথক দু’দিনে ঈদুল আজহা
ইউএসএনিউজ: মঙ্গল ও বুধবার পৃথক দু’দিনে ঈদুল আজহা উদযাপিত হয় যুক্তরাষ্ট্রে।বাংলাদেশে উদযাপিত হয় বুধবার। আল্লাহর প্রতি আনুগত্য, ত্যাগ আর আনন্দের বার্তা নিয়ে বছর ঘুরে মুসলমানদের কাছে আবার ফিরে এসেছে এই দিনটি। ধর্মীয় ভাবগাম্ভীর্যের সঙ্গে সারা বিশ্বের মুসলমানরা উদযাপন করে এই ঈদ।
মুসলিম উম্মাহর দুটি বৃহত্তম ধর্মীয় উৎসবের অন্যতম ঈদুল আজহা। ত্যাগের মহিমায় ভাস্বর কোরবানির ত্যাগ ঘুচিয়ে দেয় ধনী-দরিদ্রের ব্যবধান। নতুন জামা পরে সকালেই নানা বয়সের মানুষ সমবেত হয় ঈদগাহ কিংবা মসজিদে। দুই রাকাত ওয়াজিব নামাজ আদায়ের পর ইমামের নেতৃত্বে মোনাজাত শেষে পরস্পর মিলিত হয় কোলাকুলিতে। সব ভেদাভেদ ভুলে পরস্পর আলিঙ্গন ও শুভেচ্ছাবিনিময় শেষে শুরু হয় কোরবানির পশু জবাই।
বস্তুত ঈদুল আজহার ধর্মীয় পালনীয় বিষয় হচ্ছে পশু কোরবানি। পবিত্র জিলহজ মাসের ১০ তারিখ ঈদুল আজহা পালিত হয়। আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় পশু কোরবানির মাধ্যমে এর আনুষ্ঠানিকতা সমপন্ন করা হয়। সামর্থ্যবানরা নিজের ও প্রিয়জনের নামে পশু কোরবানি দিয়ে আল্লাহর সন্তুষ্টি অর্জনের চেষ্টা করেন। সামর্থ্যবানদের জন্য আল্লাহতায়ালা পশু কোরবানি দেওয়া বাধ্যতামূলক করেছেন। আর সেই কোরবানির মাংসের একভাগ দরিদ্র মানুষের মধ্যে বিতরণ করারও নির্দেশ রয়েছে।
- নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে
- নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল
- Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance.
- New York Attorney General James Reminds New Yorkers of SNAP Work Requirements
- নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ট্র্যাভেলস এবং বাংলা ট্র্যাভেলস এর ইফতার মাহফিল
- রূপসী চাঁদপুর ফাউন্ডেশন নিউইয়র্ক ইনক’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত








