Saturday, 7 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance. New York Attorney General James Reminds New Yorkers of SNAP Work Requirements নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ট্র্যাভেলস এবং বাংলা ট্র্যাভেলস এর ইফতার মাহফিল রূপসী চাঁদপুর ফাউন্ডেশন নিউইয়র্ক ইনক’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মেরিল্যান্ডে বাংলাদেশ আমেরিকান ফাউন্ডেশনের ইফতার ও দোয়া মাহফিল নিউ জার্সির এগ হারবার সিটিতে শিবলীলা মঞ্চস্থ
সব ক্যাটাগরি

যুক্তরাষ্ট্রে প্রতিদিন অন্তত তিনজন নারী হত্যার শিকার

অনলাইন ডেস্ক পঠিত: 173 বার

প্রকাশিত: October 7, 2016 | 7:35 AM

অনলাইন ডেস্ক : যুক্তরাষ্ট্রে প্রতিদিন অন্তত তিনজন নারী পারিবারিক সহিংসতার শিকার হয়ে মারা যান। দেশটিতে অক্টোবর মাসকে জাতীয় পারিবারিক সহিংসতা সচেতনতা মাস হিসেবে পালন করা হচ্ছে। খবর দ্য ইন্ডিপেনডেন্টের। ডমেস্টিক অ্যাবিউজ শেল্টার-এর তথ্যানুসারে, মার্কিন যুক্তরাষ্ট্রে প্রতিদিন অন্তত তিনজন নারীকে হত্যা করা হয়। আর এই হত্যাকাণ্ডগুলো ঘটায় তাদের বর্তমান বা সাবেক স্বামী অথবা সঙ্গী। বেশ কিছু জরিপে বলা হয়েছে, বিশ্বে প্রতি বছর চার হাজার নারী পারিবারিক সহিংসতায় মারা যায়।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা এক বিবৃতিতে বলেছেন, ‘প্রত্যেকের দায়িত্ব পারিবারিক সহিংসতার বিরুদ্ধে প্রতিবাদ করা। এটি ভুলে গেলে চলবে না, বৃদ্ধাসহ প্রতিবন্ধী, সমকামী, স্থানীয় এবং আদিবাসী নারীরা নির্যাতনের স্বীকার হচ্ছেন।’ তিনি বলেন, ‘‘জাতি হিসেবে আমাদের চরিত্রের পরীক্ষা হয়, যখন এই ধরনের অবিচার সহ্য করা হয়।’ বারাক ওবামা আরও বলেন, ‘যখন কেউ তার বিশ্বস্ত কারো কাছ থেকে প্রতারিত হয়; তখন আমাদের উচিত এর প্রতিবাদ করা। গত দুই দশকে পারিবারিক সহিংসতার নারী নির্যাতনের চিত্র এক তৃতীয়াংশ কমে এসেছে।’

ইন্ডিপেনডেন্টের প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রে প্রতি চারজন নারীর মধ্যে একজন এবং সাতজন পুরুষের মধ্যে একজন তাদের জীবদ্দশায় পারিবারিক সহিংসতার সম্মুখীন হন। এ ক্ষেত্রে আরও বেশি কাজ করার সুযোগ রয়েছে। যুক্তরাষ্ট্রে কেউ পারিবাহিক সহিংসতার স্বীকার হলে ন্যাশনাল ডমেস্টিক ভায়োলেন্স হটলাইন নম্বর ১৮০০৭৯৯৭২৩৩ কল করতে পারেন।

ট্যাগ:
Situs Streaming JAV