Sunday, 15 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে ‘অল কাউন্টি হেলথকেয়ার গ্রুপ’র বার্ষিক ইন্টারফেইথ ইফতার পার্টি HUSBAND CHARGED WITH MURDER AND DISMEMBERMENT OF WIFE WHOSE REMAINS WERE FOUND IN SEPARATE LOCATIONS ALONG BROOKVILLE BLVD AND CROSS BAY BLVD নিউইয়র্কে জ্যাকসন হাইটসের গ্রাফিক্স ওয়ার্ল্ডে মাসব্যাপী ইফতার আয়োজন নিউইর্য়কে এনওয়াইপিডি মুসলিম অফিসার সোসাইটির বার্ষিক ইফতার ডিনার ও অ্যাওয়ার্ড অনুষ্ঠিত নিউইয়র্কে জালালাবাদ অ্যাসোসিয়েশনের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতার ও ইফতার মাহফিল অনুষ্ঠিত যুক্তরাষ্ট্র জাতীয় পার্টির ইফতার ও দোয়া মাহফিল যুক্তরাষ্ট্র যুবদল নেতা জাকির এইচ চৌধুরীর সংবাদ সম্মেলন: রাজনৈতিক প্রতিপক্ষ আদালত কর্তৃক মীমাংসিত বিষয় নিয়ে অপপ্রচার চালিয়ে যাচ্ছে নিউইয়র্কে জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকা’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নিউইয়র্কে আমেরিকান ট্রাভেল এজেন্ট এসোসিয়েশন অব বাংলাদেশ’র ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে অ্যাসাল ওজোন পার্ক চ্যাপ্টারের ইফতার ও অভিষেক
সব ক্যাটাগরি

যুক্তরাষ্ট্রে ফিটনেস পার্টির হুজুগ

অনলাইন ডেস্ক পঠিত: 118 বার

প্রকাশিত: March 19, 2013 | 8:24 AM

জন্মদিনের পার্টিই হোক আর বিয়ের আগে ‘মুক্ত জীবনের’ শেষ সন্ধ্যায় ব্যাচেলরেট পার্টিই হোক, মার্কিনিরা এখন জিমে গিয়ে সে সব পার্টি করছে। কলেজ রিউনিয়ন, এমনকি ডিভোর্স পার্টিও বাদ যাচ্ছে না। বিশেষ করে বিশ থেকে ত্রিশ বছর বয়সের মহিলারাই এই পার্টি করার সঙ্গে ফিটনেসে যোগ দেয়ার সপক্ষে। তার মধ্যে নাইট ক্লাবের নর্তকী সুলভ ‘পোল ড্যান্সিং’ও পড়ে। এর সুবিধা নাকি একদিকে বন্ধুবান্ধবদের সঙ্গে মিলে সবরকমের বাধানিষেধকে বৃদ্ধাঙুলি দেখিয়ে মজা করা; অন্যদিকে ঘাম- ছোটানো নাচাকুঁদার ফলে এক্সারসাইজ তো হলোই। গাউন পরে ককটেল হাতে নিয়ে পার্টিতে সার্কুলেট করতে করতে স্মল টকে আর তরুণী চাকরিজীবী মহিলাদের বিশেষ আগ্রহ নেই। বিজনেস মানেই কনফারেন্স, আর কনফারেন্স মানেই একটার পর একটা পার্টি, ডিনার কিংবা ককটেল। তার চেয়ে ‘স্বাস্থ্যকর’ কোনো গতিবিধিতে টাকা এবং সময় ঢালতেই বেশি আগ্রহী এই নতুন প্রজন্মের বিজনেস ওমেন। আবার শুধু ফিটনেস কিংবা ‘ইওগা’, মানে যোগব্যায়ামের ক্লাসেই ব্যাপারটা সীমিত থাকছে না। সঙ্গে জুটছে স্ট্রেস ম্যানেজমেন্ট, মানে কাজের চাপে মুষড়ে না পড়ার নানান পদ্ধতি—তাও শেখানো হচ্ছে। ‘ইওগা’ আর এক্সারসাইজকে সেই স্ট্রেস ম্যানেজমেন্টের প্রেক্ষিতেই দেখা হচ্ছে। যেমন ইনডোর সাইক্লিং করার ফাঁকে ফাঁকে কেক কেটে এবং ওয়াইনের বোতল খুলে জন্মদিনের পার্টি। সব মিলিয়ে একটা ‘কমিউনিটি ফিলিং’, একতাবোধ; একটা সহযোগিতার পরিবেশ, যা একা ট্রেনিং সাইকেলে বসে প্যাডেল করে কোনোদিনই পাওয়া যাবে না। মার্কিন মুল্লুকের বিভিন্ন জিম এবং সে সংক্রান্ত ‘চেইন’ ও ট্রেনাররা এ নতুন ‘ট্রেন্ড’টিকে এরই মধ্যে ধরে ফেলেছেন। কাজেই তারা জিমে তাদের সাধারণ ক্লাসে শৃঙ্খলা এবং কৌশলের ওপর যতটা জোর দেন, ফিটনেস পার্টির ক্ষেত্রে তা না করে লাগাম কিছুটা ঢিলে করেন। যেমন পোল ড্যান্সিংয়ের ক্ষেত্রে পোলটা ধরে মাথা নিচের দিকে, পা ওপর দিকে করে টিকটিকির মতো ঝুলে থেকে সার্কাস দেখাবার দরকার নেই। খানিকটা অঙ্গভঙ্গি, নাচানাচি, কসরত আর প্রচুর হাসাহাসি হলেই যথেষ্ট। সূত্র : ডিডব্লিউ/আমার দেশ
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV