Saturday, 7 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance. New York Attorney General James Reminds New Yorkers of SNAP Work Requirements নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ট্র্যাভেলস এবং বাংলা ট্র্যাভেলস এর ইফতার মাহফিল রূপসী চাঁদপুর ফাউন্ডেশন নিউইয়র্ক ইনক’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মেরিল্যান্ডে বাংলাদেশ আমেরিকান ফাউন্ডেশনের ইফতার ও দোয়া মাহফিল নিউ জার্সির এগ হারবার সিটিতে শিবলীলা মঞ্চস্থ
সব ক্যাটাগরি

যুক্তরাষ্ট্রে বাংলাদেশী পণ্যের অবাধ প্রবেশাধিকা থাকা উচিত : নোবেল বিজয়ী অর্থনীতিবিদ জোসেফ

অনলাইন ডেস্ক পঠিত: 187 বার

প্রকাশিত: October 29, 2011 | 12:49 PM

এনা, নিউইয়র্ক: ২০০১ সালে অর্থনীতিতে নোবেল পুরস্কার বিজয়ী কলম্বিয়া ইউনিভার্সিটির প্রফেসর জোসেফ স্টিগলিজ জাতিসংঘের সাধারণ পরিষদের দ্বিতীয় কমিটি এবং ইকোসক-এর যৌথ সভায় ‘আন্তর্জাতিক অর্থনীতির অবস্থা’র ওপর বক্তৃতাকালে বাংলাদেশ থেকে আমদানি করা গার্মেন্টসের ওপর শতভাগ করমুক্ত ও কোটামুক্ত সুযোগ না দেয়ায় যুক্তরাষ্ট্র সরকারের নিন্দা করেন। তিনি মনে করেন, এলডিসি (স্বল্পোন্নত রাষ্ট্র) সদস্য হিসেবে বাংলাশের পণ্য অবশ্যই অবাধে আমদানি করার সুযোগ যুক্তরাষ্ট্রের নেয়া উচিত। তাহলে বাংলাদেশের উত্পাদিত পণ্যের জনপ্রিয়তা বাড়বে এবং তৃতীয় বিশ্বের শ্রমিকরা উত্সাহিত হবেন। তিনি বলেন, বিশ্বায়নের এ যুগে সবাইকে সম্মুখে এগোতে হবে সম্মিলিত প্রয়াসে। কাউকে  পেছনে ফেলে কেউ সামনে যেতে চাইলে তা হবে বোকামির সামিল।
উল্লেখ্য যে, দ্বিতীয় কমিটির চেয়ারম্যান হচ্ছেন জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত ড. একে আবদুল মোমেন। তিনি ২৪ অক্টোবর অনুষ্ঠিত ওই সভায় কোচেয়ার হিসেবে উপস্থিত ছিলেন। জাতিসংঘ প্রতিষ্ঠার পর সম্ভবত এটিই ছিল এ দুটি সংস্থার প্রথম যৌথ সভা। নোবেল বিজয়ী অর্থনীতিবিদের বক্তব্যকে স্বাগত জানিয়ে রাষ্ট্রদূত ড. মোমেন বলেন, সামগ্রিক পরিস্থিতির আলোকে গোটাবিশ্বের অর্থনৈতিক গতি-প্রকৃতিও পাল্টেছে। তাই নেতাদর নিত্যনতুন চ্যালেঞ্জ মোকাবিলা করতে হচ্ছে সামনে এগোনোর জন্য।
এদিকে বার্তা সংস্থা এনা জানতে পেরেছে যে, যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের পণ্য অবাধে প্রবেশাধিকার দাবিতে আগের কংগ্রেসে একটি বিল উঠেছিল। কিন্তু সেটি তামাদি হয়ে গেছে। চলতি কংগ্রেসে এখন পর্যন্ত কোনো বিল ওঠেনি। ওয়াশিংটনে বাংলাদেশের রাষ্ট্রদূত গত কয়েক মাসে প্রায় দু’ডজনের মতো কংগ্রেসম্যান এবং সিনেটরের সঙ্গে দেখা করে এ ব্যাপারে অনুরোধ জানিয়েছেন। কিন্তু সে অনুরোধে সাড়া দিয়ে এখন পর্যন্ত কেউ কোনো বিল উত্থাপন করেননি। অনুসন্ধানে জানা গেছে, বাংলাদেশের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো লবিং ফার্ম নিযুক্ত করা হয়নি। এ খাতে বাজেট বরাদ্দ নেই বলেও জানা গেছে। এ বিল পাশ হলে যারা সবচেয়ে বেশি উপকৃত হবে সেই গার্মেন্টস ব্যবসায়ীরা এ খাতে তহবিল ব্যয়ের কোনো উদ্যোগ নিয়েছেন বলেও জানা যায়নি।
ট্যাগ:
Situs Streaming JAV