Saturday, 7 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance. New York Attorney General James Reminds New Yorkers of SNAP Work Requirements নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ট্র্যাভেলস এবং বাংলা ট্র্যাভেলস এর ইফতার মাহফিল রূপসী চাঁদপুর ফাউন্ডেশন নিউইয়র্ক ইনক’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মেরিল্যান্ডে বাংলাদেশ আমেরিকান ফাউন্ডেশনের ইফতার ও দোয়া মাহফিল নিউ জার্সির এগ হারবার সিটিতে শিবলীলা মঞ্চস্থ
সব ক্যাটাগরি

যুক্তরাষ্ট্রে স্বেচ্ছায় আইসোলেশনে ‘পিপল এন টেক’র প্রতিষ্ঠাতা ইঞ্জিনিয়ার হানিপ

অনলাইন ডেস্ক পঠিত: 154 বার

প্রকাশিত: March 22, 2020 | 12:29 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস, নিউইয়র্ক : মার্কিন আইটি সেক্টরে প্রবাসীদের উচ্চ বেতনে চাকরির উপযোগী প্রশিক্ষণ প্রদানে খ্যাতি অর্জনকারি ‘পিপল এন টেক’র প্রতিষ্ঠাতা ও সিইও ইঞ্জিনিয়ার আবু হানিপ করোনাভাইরাসের কারণে নিজেকে সবার থেকে বিচ্ছিন্ন করে স্বেচ্ছায় ‘আইসোলেশনে’ গেছেন। বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রের গন্তব্যে অবতরণের পর হোটেলে আইসোলেশনে অবস্থান করছেন তিনি। ভার্জিনিয়ায় ৫ তারকা হোটেলে উঠেছেন ইঞ্জিনিয়ার আবু হানিপ। দীর্ঘক্ষণ বিমানযোগে ভ্রমণ করার কারণেই ভাইরাসের আশঙ্কা থেকে নিজেকে বিচ্ছিন্ন করে রাখেন। কর্তৃপক্ষের নির্দেশ/আহবান ছাড়াই আইসোলেশনে রয়েছেন। রাজধানী ওয়াশিংটন ডিসি সংলগ্ন ডুলেস ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের নিকট হিল্টন হোটেলে অবস্থানরত আবু হানিপ ২১ মার্চ জানান, ‘১৮ মার্চ এসেছি। এয়ারপোর্টে কেউ কিছুই জিজ্ঞাসা করেনি। কিংবা কোন ধরনের টেস্ট করতেও দেখিনি। ইচ্ছা করলেই মা-স্ত্রী-সন্তানের কাছে যেতে পারতাম। সেটি করিনি সকলের স্বাস্থ্যের কথা বিবেচনা করে।’ ‘এয়ারপোর্ট থেকে সরাসরি হোটেলে এসেছি। এরপর বাসায় ফোন করে খবরাখবর নেই। স্ত্রী-সন্তানেরা প্রতিদিন দুপুরে একবার করে হোটেল লবিতে এসে খাবার দিয়ে যাবার সময় নিরাপদ দূরত্বে থেকে হাই-হ্যালো দেয়’-উল্লেখ করে হানিপ আরো বলেন, ‘২১ মার্চ শনিবার দুপুরে বাসার সামনে গিয়েছিলাম। বেশ কয়েক ফুট (৬ ফুটের বেশী) দূরে দাঁড়িয়ে মা-স্ত্রী-সন্তানদের সাথে হায়-হ্যালো করার সময় ছোট শিশু সন্তানটি দৌড়ে কাছে আসতে চাচ্ছিল। তার মা তাৎক্ষণিকভাবে তাকে ধরে নিবৃত্ত করায় বড় ধরনের একটি শংকা থেকে রক্ষা পেয়েছি। এই ঘটনা আমাকে খুবই ব্যথিত করলেও সকলের কথা ভেবে দূরে থাকার সিদ্ধান্তে অটল রয়েছি।’

এদিকে, শনিবার রাত ১১টায় এ সংবাদ লেখার সময় পর্যন্ত যুক্তরাষ্ট্রে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে প্রাণ গেছে ৩৪০ জনের এবং আক্রান্ত হয়েছে ২৭০৬৯ জন। প্রতি মুহূর্তে এ তথ্য বেড়েই চলেছে বলে ফেডারেল প্রশাসনের উদ্ধৃতি দিয়ে উল্লেখ করেছে ‘ওয়ার্ল্ডওমিটার’ নামক আন্তর্জাতিক একটি সংস্থা। আক্রান্তদের মধ্যে নিউইয়র্কে সবচেয়ে বেশী-১২৬৯৯। এরমধ্যে নিউইয়র্ক সিটিতে মারা গেছে ৬০ জন। গত ২৪ ঘন্টায় এই রাজ্যে বেড়েছে ২৩২৭ জন। অর্থাৎ সারা আমেরিকার অর্ধেকই নিউইয়র্কের। এই রাজ্যে রোববার সন্ধ্যা ৮টা থেকে কঠোর নিয়ম আরোপিত হবে অর্থাৎ চিকিৎসক, নার্স, সাংবাদিক, পুলিশ, দমকল কর্মী ছাড়া কেউ অবাধ যাতায়াতের সুযোগ পাবে না। খোলা থাকবে শুধুমাত্র খাবার দোকান, রেস্টুরেন্ট, ফার্ম্মেসী। একইবিধি আরোপিত হয়েছে ক্যালিফোর্নিয়া, ইলিনয়, কানেকটিকাট অঙ্গরাজ্যেও। এসব এলাকা ভুতুরে শহরে পরিণত হয়েছে। প্রাণচাঞ্চল্য নেই বললেই চলে। সকলেই পরস্পরের খোঁজ নিচ্ছেন ফোন অথবা ফেসবুকে। এনআরবি নিউজ

ট্যাগ:
Situs Streaming JAV