যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের নতুন কমিটি গঠন বিষয়টি প্রধানমন্ত্রী শেখ হাসিনার এখতিয়ারে (ভিডিও সহ)
https://www.facebook.com/USANewsNY/videos/283098903342365
ইউএসএনিউজঅনলাইন.কম: জাতিসংঘের ৭৬তম সাধারণ অধিবেশনে যোগ দিতে ১৯ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিউইয়র্কে আগমন উপলক্ষে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলো ব্যাপক কর্মসূচী নিয়েছে। জেএফকে বিমানবন্দরে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে স্বাগত জানাবে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ। ২৪ সেপ্টেম্বর জাতিসংঘে প্রধানমন্ত্রী ভাষন দিবেন। এদিন বিকালে কুইন্সের লাগোর্ডিয়া ম্যারিয়টে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ আয়োজিত সংবর্ধনা ও মতনিমিয় সভায় ভার্চুয়ালী যোগ দিবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সাংবাদিকদের সাথেও ভার্চুয়ালী মতবিমিনয় করবেন তিনি। ২৫ সেপ্টেম্বর ওয়াশিংট ডিসিতে যাবেন এবং ২ অক্টোবর দেশের উদ্দেশ্যে রওয়ানা দিবেন শেখ হাসিনা। এসময় বিএনপি-জামাতের বিশৃখংলা সৃষ্টির যেকোন অপচেষ্টা রুখে দিতে প্রয়োজনে আইনানুগ ব্যবস্থা নিবে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিউইয়র্ক আগমন উপলক্ষে নিজেদের কর্মসূচী তুলে ধরতে ১৬ সে্েপ্টম্বর বৃহস্পতিবার জ্যাকসন হাইটসের নবান্ন রেস্টুরেন্টের পার্টি হলে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান হয়। সংবাদ সম্মেলনে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমান জানান, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের নতুন কমিটি গঠনের বিষয়টি কেবলই সভানেত্রী শেখ হাসিনার এখতিয়ারে। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার এবারের জাতিসংঘে সাধারণ অধিবেশনে যোগদানের মূখ্য বিষয় হচ্ছে ‘রোহিঙ্গা সমস্যা’ বিশ্ব দরবারে তুলে ধরা। ১১ লাখ রোহিঙ্গা উদ্বাস্তু বাংলাদেশের জন্য বোঝা হয়ে দাঁড়িয়েছে। বিশ্ব সম্প্রদায়কে এই সমস্য সমাধানে এগিয়ে আসার আহ্বানের পাশাপাশি জলবায়ু পরিবর্তন ও করোনা ভাইরাস ভ্যাকসিনের সহজলভ্যতা বিষয়েও জাতিসংঘে তুলে ধরবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সংবাদ সম্মেলনে ড. সিদ্দিকুর রহমান আরো বলেন, নারীদের জন্য সংরক্ষিত আসনের আদলে প্রবাসীদের জন্য জাতীয় সংসদে কমপক্ষে ২৫টি আসন বরাদ্দের দাবী জানাবো প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে। বিশ্বের বিভিন্ন প্রান্তে বসবাসকারী ১ কোটি ১৮ লক্ষ প্রবাসীদের সমস্যা ও সম্ভাবনার বিষয়গুরো প্রবাসী প্রতিনিধিদের মাধ্যমে জাতীয় সংসদে তুলে ধরতে বিশ্বের বিভিন্ন দেশ থেকে আনুপাতিক হারে সদস্য নিয়ে মোট ২৫টি আসন বরাদ্দের দাবী থাকবে আমাদের। এছাড়া বাংলাদেশ বিমানের নিউইয়র্ক ফ্লাইট চালু এখন সময়ের দাবী। আর আমরা জানি প্রধানমন্ত্রী শেখ হাসিনাও এই বিষয়টির প্রতি নজর রাখেন এবং তিনিও বলেছেন বাংলাদেশ বিমানে চড়ে নিউইয়র্কে আসার ইচ্ছা রয়েছে তার।
সংবাদ সম্মেলনে ড. সিদ্দিকুর রহমান এক প্রশ্নের জবাবে বলেন, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের নতুন কমিটি গঠন বিষয়টি সভানেত্রী শেখ হাসিনার এখতিয়ারে উল্লেখ করে বলেন, নতুন কমিটি কখন দিবেন সেটা তিনিই ভাল বলতে পারেন। তিনি বলেন, সাধারনত: যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের কমিটি তিন বছরের জন্য দেয়া হলেও অতীতে কোন কমিটি ১৩ বছর, আবার কোন কমিটি ১২ বছরও দায়িত্ব পালন করেছে। আমাদের কমিটি ১০ বছর ধরে দায়িত্ব পালন করছে নেত্রীর নির্দেশনাতেই।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুস সামাদ আজাদ। এ সময় আরো উপস্থিত ছিলেন সহ সভাপতি সামছুদ্দিন আজাদ ও লুৎফুল করিম, সিনিয়র যুগ্ম সম্পাদক নিজাম চৌধুরী, যুগ্ম সম্পাদক আইরিন পারভিন, সাংগঠনিক সম্পাদক আব্দুল হাসিব মামুন, প্রচার সম্পাদক হাজী এনাম, প্রবাসী কল্যাণ সম্পাদক সোলায়মান আলী, কৃষি সম্পাদক আশরাফুজ্জামান, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক দেওয়া বজুলু, কার্যকরী সদস্য শাহনারা রহমান, আলী হেসেন গজনবী, নুরুল আবসার সেন্টু, যুক্তরাষ্ট্র যুবলীগের আহ্বায়ক তারিকুল হায়দার চৌধুরী, যুক্তরাষ্ট্র আওয়ামী আইনজীবী পরিষদের সভাপতি মোর্শেদা জামান সহ যুক্তরাষ্ট্র আওয়ামীলীগ এবং বিভিন্ন অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ।

লিখিত বক্তব্যে জানান হয়, মহামারী করোনা মোকাবেলা সহ দেশীয় ও আন্তর্জাতিক সকল ষড়যন্ত্র মোকাবেলা করে শেখ হাসিনা সরকার পদ্মা সেতু নির্মাণ, রোহিঙ্গা সমস্যার সমাধানে কাজ করে চলেছেন। চালু হচ্ছে মেট্রো রেল। বাংলাদেশ মধ্যম আয়ের দেশে পরিণত হতে যাচ্ছে। দেশের প্রবৃদ্ধি বাড়ছে। এসবই জননেত্রী শেখ হাসিনার উন্নয়ন-অগ্রগতির ফসল। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার রাজনৈতিক প্রজ্ঞা, মেধা, সূদূর প্রসারী চিন্তা আর কর্মের মধ্য দিয়ে দেশ-জাতিকে বিশ্বের দরবারে অনন্য বাংলাদেশ হিসেবে তুলে ধরেছেন। তাঁর জন্য আমরা যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের পক্ষ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জানাই প্রাণঢালা শুভেচ্ছা, অভিনন্দন।

লিখিত বক্তব্যে বলা হয়, প্রধানমন্ত্রী ২৫ সেপ্টেম্বর পর্যন্ত নিউইয়র্কে অবস্থান এবং জাতিসংঘের সাধারণ অধিবেশনে ভাষণ প্রদান সহ বিভিন্ন ইভেন্টে অংশ নেবেন। জাতিসংঘের এবারের সাধারণ অধিবেশনে প্রধানমন্ত্রী করোনা পরবর্তী বিশ্ব পরিস্থিতিসহ রোহিঙ্গা সমস্যার সমাধানে জাতিসংঘ সহ বিশ্ব নেতৃবৃন্দের দৃষ্টি আকর্ষণ সহ এইসব সমস্যার সমাধানে অগ্রণী ভূমিকা রাখবেন। অতীতের মতো এবারো প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর সফল হবে।
সংবাদ সম্মেলনে দলে অন্তর্দলীয় কোন্দলের বিষয় প্রশ্ন করা হলে সিনিয়র যুগ্ম সম্পাদক নিজাম চৌধুরী বলেন, যেকোন বড় রাজনৈতিক দলে অন্তরদ্বন্দ্ব থাকে। এটা স্বাভাবিক ভাবে নিয়েই দল করতে হয়। তবে সবাই মিলে যা করেন তাতো আওয়ামী লীগের পক্ষেই যায়।
সংবাদ সম্মেলনে শেখ হাসিনার সংবর্ধনা অনুষ্ঠান সহ যুক্তরাষ্ট্রে তার সফর সফল করতে সাংবাদিক সহ প্রবাসীদের সার্বিক সহযোগিতা কামনা করা হয়েছে।
- নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে
- নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল
- Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance.
- New York Attorney General James Reminds New Yorkers of SNAP Work Requirements
- নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ট্র্যাভেলস এবং বাংলা ট্র্যাভেলস এর ইফতার মাহফিল
- রূপসী চাঁদপুর ফাউন্ডেশন নিউইয়র্ক ইনক’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত








