যুক্তরাষ্ট্র জাতীয়তাবাদী শ্রমিকদলের উদ্যোগে বিএনপির ৪১তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : নিউইয়র্কের জ্যাকসন হাইটস্থ পালকি পার্টি সেন্টারে গত ৪ঠা সেপ্টেম্বর বুধবার যুক্তরাষ্ট্র জাতীয়তাবাদী শ্রমিক দলের উদ্যোগে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ৪১তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যুক্তরাষ্ট্র শ্রমিক দলের সভাপতি জাহাঙ্গীর এম আলম, সভা পরিচালনা করেন যুক্তরাষ্ট্রের শ্রমিক দলের সাধারণ সম্পাদক আনোয়ারুল ইসলাম শাহীন ও সহ সাধারণ সম্পাদক হারুন অর রশীদ চৌধুরী।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপারর্সনের উপদেষ্টা আবদুস সালাম। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাসাস’র কেন্দ্রীয় সিনিয়র সহ সভাপতি বাবুল আহমেদ, যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সহ সভাপতি গিয়াস আহম্মেদ, ছাত্রনেতা ও রাজনৈতিক বিশ্লেষক মার্শাল মুরাদ, যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক কোষাধ্যক্ষ জসিম উদ্দিন ভূঁইয়া, কেন্দ্রীয় জাসাস’র আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক গোলাম ফারুক শাহীন, নিউইয়র্ক স্ট্রেট বিএনপির সভাপতি মাওলানা অলিউল্লাহ আতিকুর রহমান, নিউইয়র্ক স্টেট বিএনপির সাধারন সম্পাদক সাইদুর রহমান সাইদ, নিউইয়র্ক মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আশরাফ হোসেন, শরিফ চৌধুরী পাপ্পু- ডেব এর কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও রফিকুল ইসলাম চৌধুরী ডলার প্রমুখ।
অন্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন কাজী আমিনুল ইসলাম স্বপন- সভাপতি যুক্তরাষ্ট্র যুবদল, আমানত হোসেন আমান- যুগ্ম সাধারণ সম্পাদক যুক্তরাষ্ট্র যুবদল, জনাব বিএম বাদশা-সহ সভাপতি যুবদল যুক্তরাষ্ট্র, আমিনুর রহমান খোকন- সহ সভাপতি, নিউইয়র্ক স্টেট বিএনপি, আরিফুল ইসলাম-সহ সভাপতি, নিউইয়র্ক স্টে বিএনপি, যুক্তরাষ্ট্র শ্রমিক দলের সিনিয়র সহ সভাপতি মোস্তাক আহমেদ, স্টেট বিএনপির সহ সভাপতি আলহাজ্ব শহীদুল ইসলাম সিকদার, স্টেট বিএনপির সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির, শ্রমিক দলের সহ সভাপতি মীর মশিউর রহমান, শ্রমিক দলের সহ সভাপতি ওয়াহেদ আলী মন্ডল, শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক আবুল কালাম, নিউইয়র্ক স্টেট বিএনপির সহ সভাপতি হাবিবুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক জহির সিকদার, যুগ্ম সাধারণ সম্পাদক মনির, যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ হাসান, মহিলানেত্রী রাশিদা আহম্মেদ, তাছলিমা আকতার। মোঃ শাখাওয়াত হোসেন, আইন বিষয়ক সম্পাদক শ্রমিক দল, মোঃ পাভেল মিয়া- সহ সাংগঠনিক সম্পাদক শ্রমিক দল, মোফাজ্জল ভূইয়া যুগ্ম সম্পাদক শ্রমিক দল যুক্তরাষ্ট্র, মোঃ রুহুল আমিন সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক শ্রমিক দল, মুসলে উদ্দিন মুসা, যুক্তরাষ্ট্র শ্রমিক দলের নেতৃবন্দের মধ্যে আরো উপস্থিত ছিলেন ফিরোজ হায়দার, মোক্তাদির হাসান, আলম আলম, আতাউর রহমান, মেজবাহ্ উদ্দিন, মনির হোসেন, জহিরুল ইসলাম, মোহাম্মদ জুয়েল, শাহজাহান সাজু, জাহিদ হাসান, মোহাম্মদ আলম, জাহাঙ্গীর চৌধুরী, মোঃ মাসুম ও কামাল উদ্দিন প্রমুখ।
প্রধান অতিথি আবদুস সালাম তাঁর বক্তব্যে বলেন, যুক্তরাষ্ট্রের অনেকগুলি সংগঠণ থাকা সত্ত্বেও কোন সংগঠণ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উদ্যাপন করে নাই। একমাত্র যুক্তরাষ্ট্র শ্রমিক দল বিএনপি’র প্রতিষ্ঠা বার্ষিকী উদ্যাপন করায় ধন্যবাদ জ্ঞাপন করছি। আমি আশা করছি যুক্তরাষ্ট্র শ্রমিক দল স্বৈরাচার বিরোধী আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করবে। সভার সভাপতি জাহাঙ্গীর এম আলম তার বক্তব্যে বলেন- স্বৈরাচার শেখ হাসিনা জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগদানের সময় যুক্তরাষ্ট্র শ্রমিক দলের সকল নেতৃবৃন্দ যুক্তরাষ্ট্রের সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ একটি ঐক্যবদ্ধভাবে প্রতিবাদ করবে।
- নিউইয়র্কে ‘অল কাউন্টি হেলথকেয়ার গ্রুপ’র বার্ষিক ইন্টারফেইথ ইফতার পার্টি
- HUSBAND CHARGED WITH MURDER AND DISMEMBERMENT OF WIFE WHOSE REMAINS WERE FOUND IN SEPARATE LOCATIONS ALONG BROOKVILLE BLVD AND CROSS BAY BLVD
- নিউইয়র্কে জ্যাকসন হাইটসের গ্রাফিক্স ওয়ার্ল্ডে মাসব্যাপী ইফতার আয়োজন
- নিউইর্য়কে এনওয়াইপিডি মুসলিম অফিসার সোসাইটির বার্ষিক ইফতার ডিনার ও অ্যাওয়ার্ড অনুষ্ঠিত
- নিউইয়র্কে জালালাবাদ অ্যাসোসিয়েশনের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতার ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
- যুক্তরাষ্ট্র জাতীয় পার্টির ইফতার ও দোয়া মাহফিল
- যুক্তরাষ্ট্র যুবদল নেতা জাকির এইচ চৌধুরীর সংবাদ সম্মেলন: রাজনৈতিক প্রতিপক্ষ আদালত কর্তৃক মীমাংসিত বিষয় নিয়ে অপপ্রচার চালিয়ে যাচ্ছে
- নিউইয়র্কে জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকা’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত








