যুক্তরাষ্ট্র জাতীয় পার্টি’র ঈদ পরবর্তী আনন্দ উৎসব
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি,পবিত্র মাহে রমজান শেষে মুসলিমদের সবচেয়ে বড় উৎসব ঈদুল ফিতর অত্যন্ত জাকজমকপূর্ণভাবে পালিত হয়। এই উপলক্ষে গত ১২ই জুন রোজ বুধবার সন্ধ্যা ৭ ঘটিকার জ্যাকসন হাইটস্থ পালকি পার্টি সেন্টারে জাতীয় পার্টি যুক্তরাষ্ট্র শাখার উদ্যোগে এক ঈদ পরবর্তী আনন্দ উৎসব উদ্যাপন করে।
এতে সভাপতিত্ব করেন জাতীয় পার্টি যুক্তরাষ্ট্র শাখার সভাপতি ও কেন্দ্রীয় নির্বাহী সদস্য হাজী আবদুর রহমান ও পরিচালনা করেন সাধারণ সম্পাদক আবু তালেব চৌধূরী চান্দু। এতে আরো উপস্থিত ছিলেন জাপার সিনিয়র উপদেষ্টা মুক্তিযোদ্ধা সৈয়দ শওকত আলী, জাপার উপদেষ্টা গিয়াস মজুমদার, জাপার সিনিয়র সহ সভাপতি ও কেন্দ্রীয় সদস্য জসিম উদ্দিন চৌধুরী, জাপার সহ সভাপতি ও কেন্দ্রীয় সদস্য এডভোকেট হারিস উদ্দিন আহমেদ, জাপার যুগ্ম সম্পাদক আসিফ বারী টুটুল, জাপার যুগ্ম সম্পাদক ও কেন্দ্রীয় সদস্য মোঃ লুৎফুর রহমান, যুক্তরাষ্ট্র জাতীয় পার্টির মহিলা সম্পাদিকা জেসমিন আকতার চৌধুরী, যুব বিষয়ক সম্পাদক শফিউল আলম, সমবায় সম্পাদক আবুল কাশেম চৌধুরী, জাতীয় শ্রমিক পার্টি সহ সভাপতি আবিদুর রহমান, জাতীয় মহিলা পার্টি সহ সভানেত্রী কানিজ আয়েশা, জাতীয় যুব সংহতির সভাপতি ইব্রাহিম আলী প্রমুখ।
সভায় সাংগঠনিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। আগামী জাতীয় বাজেট যেন গণমুখী ও গরীবের উপর কোন প্রকার কর চাপিয়ে দেওয়া না হয় সে ব্যাপারে বর্তমান সরকারকে অনুরোধ করা হয়। সভায় আরো দাবী জানানো হয়, দেশে যেন বর্তমান দুর্নীতির বিরুদ্ধে জোরালো অভিযান পরিচালনা করে। সরকারী কর্মচারী ও আইন প্রয়োগকারী সংস্থা যেন দুর্নীতিতে জড়িত না হয়ে পড়ে সে দিকে লক্ষ্য রাখার জন্য বর্তমান সরকারকে অনুরোধ জানানো হয়। পরিশেষে পার্টির চেয়ারম্যান পল্লীবন্ধু হুসেইন মুহাম্মদ এরশাদ সাহেবের দীর্ঘায়ু ও রোগ মুক্তি কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়
- নিউইয়র্ক স্টেট সিনেট হাউসে ‘বাংলাদেশ ডে’ উদযাপন ২৩ মার্চ : আহ্বায়ক কমিটি গঠন
- বাংলাদেশে আওয়ামীলীগসহ সকল রাজনৈতিক দলের স্বাভাবিক রাজনীতির পরিবেশ সৃষ্টি করার দাবি নিউজার্সি স্টেট আওয়ামী লীগের
- নিউইয়র্কে ‘অল কাউন্টি হেলথকেয়ার গ্রুপ’র বার্ষিক ইন্টারফেইথ ইফতার পার্টি
- HUSBAND CHARGED WITH MURDER AND DISMEMBERMENT OF WIFE WHOSE REMAINS WERE FOUND IN SEPARATE LOCATIONS ALONG BROOKVILLE BLVD AND CROSS BAY BLVD
- নিউইয়র্কে জ্যাকসন হাইটসের গ্রাফিক্স ওয়ার্ল্ডে মাসব্যাপী ইফতার আয়োজন
- নিউইর্য়কে এনওয়াইপিডি মুসলিম অফিসার সোসাইটির বার্ষিক ইফতার ডিনার ও অ্যাওয়ার্ড অনুষ্ঠিত
- নিউইয়র্কে জালালাবাদ অ্যাসোসিয়েশনের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতার ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
- যুক্তরাষ্ট্র জাতীয় পার্টির ইফতার ও দোয়া মাহফিল








