যুক্তরাষ্ট্র জাসাসের সভা : গুরুতর সাংগঠনিক অপকর্মে লিপ্ত দু’জনকে কারণ দর্শাণোর নোটিশ
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : বেগম খালেদা জিয়ার মুক্তির লক্ষ্যে দুর্বার আন্দোলনের কর্মসূচি প্রত্যাশায় ৯ জুন শনিবার সন্ধ্যায় যুক্তরাষ্ট্র জাসাসের এক কর্মী সভা অনুষ্ঠিত হয়। নিউইয়র্ক সিটির জ্যাকসন হাইটসে প্রিন্স রেস্টুরেন্টের এ সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আলহাজ্ব আবু তাহের এবং পরিচালনা করেন সাধারণ সম্পাদক কাওসার আহমেদ। অতিথির মধ্যে ছিলেন যুবদলের কেন্দ্রীয় নেতা এম এ বাতিন, যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মোশারফ হোসেন সবুজ, মুুক্তিযোদ্ধা কাজী কামাল, যুক্তরাষ্ট্র যুবদলের সাংগঠনিক সম্পাদক ওয়েস আহমেদ এবং যুক্তরাষ্ট্র ছাত্রদলের সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম জনি।
জাসাসের কর্মকর্তাগণের মধ্যে ছিলেন শেখ হায়দার আলী, আনোয়ার হোসেন, শাহাদৎ হোসেন রাজু, রোজি আকতার, তানবিন ফাতেমা রিয়া, মো. সোহেল, রুকন উদ্দিন, মীর্জা আজম, সিদ্দিক হোসেন রুবেল, সায়েদ আলী, এম এ মান্নান প্রমুখ। ঈদ পুনর্মিলনী উপলক্ষে এ সভার আয়োজন করা হলেও পরবর্তীতে তা বিএনপির কারাবন্দি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার নি:শর্ত মুক্তি দাবিতে বিক্ষোভ-সমাবেশে পরিণত হয়। বক্তারা খালেদা জিয়ার মুক্তি ও তারেক রহমানের বিরুদ্ধে দায়েরকৃত সকল মামলা প্রত্যাহারের লক্ষ্যে সরকারের ওপর চাপ প্রয়োগে আন্দোলনের বিকল্প নেই বলে উল্লেখ করেন। এবং দাবি আদায়ের স্বার্থে দেশ ও প্রবাসে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহবান জানানো হয়। বক্তারা অভিযোগ করেন, যুক্তরাষ্ট্রে বিএনপি পরিবারের ঐক্য ধ্বংসের ষড়যন্ত্রে লিপ্তরা মূলত: ক্ষমতাসীন সরকারের এজেন্ট এবং তাদেরকে চিহ্নিত করতে হবে।
এ সভা থেকে জানানো হয় যে, যুক্তরাষ্ট্র জাসাসের মধ্যেও বিবাদ-বিভক্তি রচনার চেষ্টা করা হচ্ছে। এমন গুরুতর সাংগঠনিক অপকর্মে লিপ্ত দু’জনকে কারণ দর্শাণোর নোটিশ দেয়া হয়েছে। আরো জানানো হয়, জাসাসের বিভিন্ন অঙ্গরাজ্য শাখা গঠনের প্রক্রিয়া প্রায় চ’ড়ান্ত। কেন্দ্রীয় সাধারণ সম্পাদকের পরামর্শক্রমে সেগুলো পর্যায়ক্রমে প্রকাশ করা হবে। উল্লেখ্য, জাসাসের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক চিত্রনায়ক হেলাল খান বর্তমানে নিউইয়র্কে অবস্থান করছেন। এনআরবি নিউজ
- নিউইয়র্ক স্টেট সিনেট হাউসে ‘বাংলাদেশ ডে’ উদযাপন ২৩ মার্চ : আহ্বায়ক কমিটি গঠন
- বাংলাদেশে আওয়ামীলীগসহ সকল রাজনৈতিক দলের স্বাভাবিক রাজনীতির পরিবেশ সৃষ্টি করার দাবি নিউজার্সি স্টেট আওয়ামী লীগের
- নিউইয়র্কে ‘অল কাউন্টি হেলথকেয়ার গ্রুপ’র বার্ষিক ইন্টারফেইথ ইফতার পার্টি
- HUSBAND CHARGED WITH MURDER AND DISMEMBERMENT OF WIFE WHOSE REMAINS WERE FOUND IN SEPARATE LOCATIONS ALONG BROOKVILLE BLVD AND CROSS BAY BLVD
- নিউইয়র্কে জ্যাকসন হাইটসের গ্রাফিক্স ওয়ার্ল্ডে মাসব্যাপী ইফতার আয়োজন
- নিউইর্য়কে এনওয়াইপিডি মুসলিম অফিসার সোসাইটির বার্ষিক ইফতার ডিনার ও অ্যাওয়ার্ড অনুষ্ঠিত
- নিউইয়র্কে জালালাবাদ অ্যাসোসিয়েশনের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতার ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
- যুক্তরাষ্ট্র জাতীয় পার্টির ইফতার ও দোয়া মাহফিল








