যুক্তরাষ্ট্র ফাইজারের আরও ১ কোটি ডোজ টিকা দিচ্ছে বাংলাদেশকে
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : যুক্তরাষ্ট্র ফাইজারের তৈরি কোভিড-১৯ এর আরও এক কোটি ডোজ টিকা অনুদান দিচ্ছে বাংলাদেশকে। ৩১ জানুয়ারি সোমবার ঢাকায় মার্কিন দূতাবাস এক বার্তায় এ তথ্য জানিয়েছে। দূতাবাস জানায়, এ নিয়ে যুক্তরাষ্ট্রের টিকা অনুদানের মোট পরিমাণ দাঁড়াল ৩ কোটি ৮০ লাখ।
নতুন এই টিকা অনুদানের ফলে বাংলাদেশের জন্য শিক্ষার্থী এবং যারা এখনও টিকার প্রথম ডোজ পাওয়ার অপেক্ষায় আছেন তাদের কাছে টিকা পৌঁছে দেওয়া সহজ হবে। তাছাড়া ভাইরাসের নতুন ধরন ওমিক্রনের ক্রমবর্ধমান সংক্রমণ থেকে সুরক্ষিত থাকতে মানুষেরা ফাইজারের বুস্টার ডোজ টিকা নিতে সক্ষম হবে। যুক্তরাষ্ট্র থেকে আরও লাখ লাখ ডোজ টিকা আসার অপেক্ষায় রয়েছে বলেও বার্তায় উল্লেখ করে দূতাবাস।
দূতাবাসের বার্তায় আরও উল্লেখ করা হয়, কোভিড-১৯ সংক্রমণে সাম্প্রতিক ঊর্ধ্বগতির সঙ্গে সঙ্গে এই জোয়ার কমিয়ে আনতে বাংলাদেশকে সহায়তা প্রদানে যুক্তরাষ্ট্র আমাদের প্রচেষ্টাকে ক্রমাগত জোরদার করছে। আমরা সবাই এই লড়াইয়ে সামিল এখনও।
- নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে
- নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল
- Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance.
- New York Attorney General James Reminds New Yorkers of SNAP Work Requirements
- নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ট্র্যাভেলস এবং বাংলা ট্র্যাভেলস এর ইফতার মাহফিল
- রূপসী চাঁদপুর ফাউন্ডেশন নিউইয়র্ক ইনক’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত








