Sunday, 8 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance. New York Attorney General James Reminds New Yorkers of SNAP Work Requirements নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ট্র্যাভেলস এবং বাংলা ট্র্যাভেলস এর ইফতার মাহফিল রূপসী চাঁদপুর ফাউন্ডেশন নিউইয়র্ক ইনক’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মেরিল্যান্ডে বাংলাদেশ আমেরিকান ফাউন্ডেশনের ইফতার ও দোয়া মাহফিল নিউ জার্সির এগ হারবার সিটিতে শিবলীলা মঞ্চস্থ
সব ক্যাটাগরি

যুক্তরাষ্ট্র মহিলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জাহানারা আলী

অনলাইন ডেস্ক পঠিত: 48 বার

প্রকাশিত: September 15, 2022 | 12:52 AM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : যুক্তরাষ্ট্র মহিলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপিকা মমতাজ শাহানাজ দেশে অবস্থান করায় সংগঠনের দ্বায়িত্ব দেন সহ-সভাপতি সেলিনা আজাদকে। সেলিনা আজাদ শারীরিক ও পারিবারিক কারণে সহ-সভাপতি জাহানারা আলীকে ভারপ্রাপ্ত সভাপতির দ্বায়িত্ব পালন করতে অনুরোধ জানালেও বাংলাদেশ থেকে সভাপতি অধ্যাপিকা মমতাজ শাহানাজের অনুমতিক্রমে জাহানারা আলী শত সমস্যা সত্বেও দ্বায়িত্ব পালনে সম্মত হন।

বাংলাদেশ থেকে সংগঠনের সভাপতি অধ্যাপিকা মমতাজ শাহানাজ সার্বক্ষণিক সার্বিক সহযোগিতার আশ্বাস দিয়ে যাচ্ছেন। প্রধানমন্ত্রী, দেশরত্ন শেখ হাসিনা যখন নিউইয়র্কে অবস্থান করবেন তখন যুক্তরাষ্ট্র মহিলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতির দ্বায়িত্বে ও নেতৃত্বে সকলকে ঐক্যবদ্ধ হয়ে এয়ার পোর্টে নেত্রীকে উষ্ন অভিনন্দন, জাতিসঙ্ঘে নেত্রীর ভাষণ সময়ে শান্তি সমাবেশে উপস্থিতি ও ভার্চুয়াল সংবর্ধনা অনুষ্ঠানে যোগদান করতে তিনি অনুরোধ জানান। যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ ঘোষিত সকল কর্মসূচিতে অংশগ্রহণে সকলকে অনুরোধ জানিয়েছেন নতুন দ্বায়িত্ব প্রাপ্ত ভারপ্রাপ্ত সভাপতি জাহানারা আলী।
ভারপ্রাপ্ত সভাপতি জাহানারা আলী ও সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন এক যুক্ত বিবৃতিতে আধুনিক বাংলা গড়ার সুনিপুণ কারিগর, ডিজিটাল বাংলাদেশের সার্থক রূপকার, গরীব দুঃখী অবহিত বঞ্চিত মানুষের ভাগ্য উন্নয়নের রোল মডেল, বিশ্ব শান্তির অগ্রদূত, দেশরত্ম জননেত্রী শেখ হাসিনার জন্য আমারা দেশী প্রবাসী সকলেই ধন্য। সেই বিচক্ষণ মানবতার নেত্রীকে আমরা আমাদের মাঝে পাব। আসুন, আমরা দলমতের ঊর্ধ্বে উঠে দ্বায়িত্বশীল আচরণ, গুরুত্বপূর্ণ ভূমিকা পালন ও স্বতঃস্ফূর্তভাবে বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণের মাধ্যমে প্রিয় মাতৃভূমির মান সম্মান সমুন্নত রাখি। সর্ব যুগের সর্ব শ্রেষ্ট বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা শত সমস্যা অতিক্রম করে শোককে শক্তিতে পরিণত করে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। আসুন, আমরা তার সহযোগী হই। তার পাশে থাকি। তার হাতে যতদিন রবে দেশ, পথ হারাবে না বাংলাদেশ।
উল্লেখ্য, জাহানারা আলী সরকারি হোম ইকোনমিস্ক বিশ্ব বিদ্যালয় কলেজ থেকে বি এ অনার্স পরীক্ষা দিয়ে যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাস শুরু করেন ২০০০সালে। যূক্তরাষট্র মহিলা আওয়ামী লীগের প্রতিষ্ঠালগ্ন থেকেই যুক্তরাষ্ট্র মহিলা আওয়ামীলীগের সাথে জড়িত। তিনি যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের প্রবাসী কল্যাণ সম্পাদক মোঃ সোলায়মান আলীর সহধর্মিণী। প্রেস বিজ্ঞপ্তি

Situs Streaming JAV