যুক্তরাষ্ট্র মুক্তিযোদ্ধা সংসদের জাতীয় শোক দিবস পালন
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : ১৫ই আগষ্ট ১৯৭৫ বাঙালী জাতির ইতিহাসের জঘন্যতম এক অধ্যায়ের নাম। এদিনে যে কলঙ্কের কালিমা পুরো জাতির তিলকে নিক্ষেপ করা হয়েছে, বাঙালী জাতির মহান নেতা হাজার বছরের শ্রেষ্ট বাঙালী জাতির পিতাকে আপন বাসভবনে পরিবারের অন্যান্য সদস্য সহ হত্যা করার মাধ্যমে এবং বাঙালী জাতিকে আবারো গোলামির শৃঙ্খলাবদ্ধ করার হীন অপপ্রয়াস চালানো হয়েছিল তা থেকে আজো আমরা বেরুতে পারিনি। বঙ্গবন্ধু ও তার আদর্শকে লালন করার লক্ষ্যে এই দিনটিকে যথাযথ মর্যাদায় পালনের উদ্ধ্যোগ নিয়েছে যুক্তরাষ্ট্র মুক্তিযোদ্ধা সংসদ গত ৮ আগষ্ট.মঙ্গলবার সন্ধ্যায় নিউইয়র্ক সিটির জ্যামাইকায় যুক্তরাষ্ট্র মুক্তিযোদ্ধা সংসদের দোয়া ও আলোচনা সভায় যুক্তরাষ্ট্র মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক ড. আবদুল বাতেনের সভাপতিত্বে এবং সদস্য সচিব মশিউল আলম জগলুর সঞ্চালনায় মাধ্যমে সেই কাল রাত্রীতে শাহদাত বরণকারী বঙ্গবন্ধু, পরিবারের সদস্যবৃন্দ ও অন্যান্যদের প্রতি শ্রদ্ধা জানানো ও এক মিনিট নিরবতা পালন হয়। সভায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৯৭৫ সালের ১৫ অগাস্ট নিহতদের আত্মার মাগফেরাত ও দেশ জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন বীরমুক্তিযোদ্ধা মোঃ মনির হোসেন। শোক সভায় বীরমুক্তিযোদ্ধারা বলেন আমরা মুক্তিযুদ্ধে যোগ দিয়েছিলাম বাংলাদেশের অবিসংবাদিত নেতা বঙ্গবন্ধুর ডাকে। আমরা এই দেশের ইতিহাসের সাক্ষী, ইতিহাসের অংশ। আলোচনায় অংশগ্রহণকারী বীরমুক্তিযোদ্ধারা স্বাধীন বাংলাদশে প্রতষ্ঠিায় জাতির জনক বঙ্গবন্ধু মুজিব এর অবদান গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করে বলেন মুজিব মৃত হয়েও জীবিত কারণ মুজিব মানে লাল সবুজের পতাকা, মুজিব মানে বাংলাদেশ। মৃত মুজিব জীবিত মুজিবের চেয়েও অনেক শক্তিশালী। বঙ্গবন্ধুর অসমাপ্ত সোনার বাংলা জাতির জনকের কন্যা শেখ হাসিনার নেতৃত্বে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে সম্পন্ন করতে হবে।
- নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে
- নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল
- Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance.
- New York Attorney General James Reminds New Yorkers of SNAP Work Requirements
- নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ট্র্যাভেলস এবং বাংলা ট্র্যাভেলস এর ইফতার মাহফিল
- রূপসী চাঁদপুর ফাউন্ডেশন নিউইয়র্ক ইনক’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত








