Monday, 9 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance. New York Attorney General James Reminds New Yorkers of SNAP Work Requirements নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ট্র্যাভেলস এবং বাংলা ট্র্যাভেলস এর ইফতার মাহফিল রূপসী চাঁদপুর ফাউন্ডেশন নিউইয়র্ক ইনক’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মেরিল্যান্ডে বাংলাদেশ আমেরিকান ফাউন্ডেশনের ইফতার ও দোয়া মাহফিল নিউ জার্সির এগ হারবার সিটিতে শিবলীলা মঞ্চস্থ
সব ক্যাটাগরি

যুক্তরাষ্ট্র সেক্টর কমান্ডার্স ফোরামের ৩ উপদেষ্টা : ড. নূরন্নবী, রথীন্দ্রনাথ রায় ও শহীদ হাসান

অনলাইন ডেস্ক পঠিত: 58 বার

প্রকাশিত: September 15, 2018 | 8:12 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : মুক্তিযোদ্ধা-বিজ্ঞানী-লেখক ও মার্কিন রাজনীতিক ড. নূরন্নবীকে প্রধান করে ৩ সদস্যের উপদেষ্টা পরিষদ গঠন করলো যুক্তরাষ্ট্র সেক্টর কমান্ডার্স ফোরাম। সদস্যরা হলেন কন্ঠযোদ্ধা রথীন্দ্রনাথ রায় এবং কন্ঠযোদ্ধা শহীদ হাসান।

১১ সেপ্টেম্বর মঙ্গলবার ফোরামের কার্যকরী কমিটির বৈঠকে সাংগঠনিক সম্পাদক নূরল আমিন বাবুকে সহকারি সাধারণ সম্পাদক হিসেবে পদোন্নতি প্রদান করায় সেই শুন্য পদে প্রচার সম্পাদক শুভ রায়কে অধিষ্ঠিত করা হয়। কম্যুনিটি এ্যাক্টিভিস্ট উইলি নন্দকে সাংস্কৃতিক সম্পাদক হিসেবে নিযুক্ত করা হয়েছে। শহীদ পরিবারের সন্তান নাহিদ সিতারা নজরুলকে সহ-সভাপতি নিযুক্ত করা হয় রথীন্দ্রনাথ উপদেষ্টা পরিষদে অন্তর্ভুক্ত হওয়ায়। কার্যকরী কমিটি পুনর্গণের এসব তথ্য শীঘ্রই কেন্দ্রীয় কমিটিকে অবহিত করা হবে।

ফোরামের সভাপতি মুুক্তিযোদ্ধা রাশেদ আহমেদের সভাপতিত্বে এবং সেক্রেটারি মুক্তিযোদ্ধা রেজাউল বারির পরিচালনায় এ সভায় বিজয় দিবস যথাযথ মর্যাদায় উদযাপনের জন্যে মহিলা সম্পাদিকা সবিতা দাসকে আহবায়ক এবং সাংগঠনিক সম্পাদক শুভ রায়কে সদস্য সচিব করে একটি কমিটি গঠন করা হয়েছে।

গত বছরের মত এবারও নতুন প্রজন্মের অংশগ্রহণে বিজয়ের রচনা প্রতিযোগিতার সিদ্ধান্ত হয়। এ লক্ষ্যে কম্যুনিটির সকল টিউটোরিয়াল, বাংলা ও সঙ্গীত শিক্ষার স্কুলে যোগাযোগের সিদ্ধান্তও হয়েছে। সভায় অংশগ্রহণকারিদের মধ্যে ছিলেন সিনিয়র ভাইস প্রেসিডেন্ট হারুন ভ’ইয়া, ভাইস প্রেসিডেন্ট মুক্তিযোদ্ধা আবুল বাশার চুন্নু, মুক্তিযোদ্ধা এম এ আওয়াল, মুক্তিযোদ্ধা লাবলু আনসার, ড. রফিক আহমেদ এবং সাংবাদিক কানু দত্ত।

সভার সিদ্ধান্ত অনুযায়ী সকলকে ২৩ সেপ্টেম্বর নিউইয়র্কে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সংবর্ধনা সমাবেশে যোগদানের আহবান জানানো হয়েছে। এনআরবি নিউজ

ট্যাগ:
Situs Streaming JAV