Sunday, 15 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে ‘অল কাউন্টি হেলথকেয়ার গ্রুপ’র বার্ষিক ইন্টারফেইথ ইফতার পার্টি HUSBAND CHARGED WITH MURDER AND DISMEMBERMENT OF WIFE WHOSE REMAINS WERE FOUND IN SEPARATE LOCATIONS ALONG BROOKVILLE BLVD AND CROSS BAY BLVD নিউইয়র্কে জ্যাকসন হাইটসের গ্রাফিক্স ওয়ার্ল্ডে মাসব্যাপী ইফতার আয়োজন নিউইর্য়কে এনওয়াইপিডি মুসলিম অফিসার সোসাইটির বার্ষিক ইফতার ডিনার ও অ্যাওয়ার্ড অনুষ্ঠিত নিউইয়র্কে জালালাবাদ অ্যাসোসিয়েশনের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতার ও ইফতার মাহফিল অনুষ্ঠিত যুক্তরাষ্ট্র জাতীয় পার্টির ইফতার ও দোয়া মাহফিল যুক্তরাষ্ট্র যুবদল নেতা জাকির এইচ চৌধুরীর সংবাদ সম্মেলন: রাজনৈতিক প্রতিপক্ষ আদালত কর্তৃক মীমাংসিত বিষয় নিয়ে অপপ্রচার চালিয়ে যাচ্ছে নিউইয়র্কে জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকা’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নিউইয়র্কে আমেরিকান ট্রাভেল এজেন্ট এসোসিয়েশন অব বাংলাদেশ’র ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে অ্যাসাল ওজোন পার্ক চ্যাপ্টারের ইফতার ও অভিষেক
সব ক্যাটাগরি

রাজনৈতিক অস্থিরতার কারণে বাংলাদেশের শেয়ারবাজারে দরপতন : মার্কিন রাষ্ট্রদূত ড্যান মজীনা

অনলাইন ডেস্ক পঠিত: 9 বার

প্রকাশিত: April 3, 2013 | 5:19 AM

মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজীনামার্কিন রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজীনা বলেছেন, সাম্প্রতিক রাজনৈতিক অস্থিরতার কারণে বাংলাদেশের শেয়ারবাজারে দরপতন চলছে। আজ বুধবার দুপুরে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) পরিচালনা পর্ষদের সদস্যদের সঙ্গে সৌজন্য সাক্ষাত্ শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। ড্যান ডব্লিউ মজীনা বলেন, দেশের পুঁজিবাজারে কয়েক দিন ধরে দরপতনের ঘটনা ঘটছে। এতে ডিএসইর সূচক তলানিতে ঠেকেছে। দেশের রাজনৈতিক সহিংসতা এর অন্যতম কারণ। কেননা, রাজনৈতিক সহিংসতার কারণে বিনিয়োগকারীদের মাঝে আস্থাহীনতার সৃষ্টি হয়েছে, যা দরপতন ত্বরান্বিত করছে। বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক অস্থিরতার কারণে দেশি-বিদেশি বিনিয়োগ বাধাগ্রস্ত হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি। মজীনা আরও বলেন, দেশের বর্তমান এই রাজনৈতিক সহিংসতা অবশ্যই বন্ধ করতে হবে। এ ক্ষেত্রে প্রধান রাজনৈতিক দলগুলোকে সংলাপের মাধ্যমে সমঝোতায় পৌঁছাতে হবে। একই সঙ্গে আগামী নির্বাচন যাতে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য হয়, এ ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে। সাংবাদিকদের মজীনা বলেন, ‘আমি গণতন্ত্রে বিশ্বাস করি। রাজনৈতিক মতাদর্শ প্রকাশের স্বাধীনতায় বিশ্বাস করি। এই রাজনৈতিক মতভেদ উন্মুক্ত ও গঠনমূলক উপায়ে সমাধানে বিশ্বাস করি আমি।’ বাংলাদেশকে জিএসপি-সুবিধা টিকিয়ে রাখতে অবশ্যই উদ্যোগ নিতে হবে উল্লেখ করে মজীনা বলেন, এ সুবিধা হারালে আন্তর্জাতিক ক্রেতাদের কাছে বাংলাদেশ সম্পর্কে নেতিবাচক বার্তা চলে যাবে, যা বাংলাদেশের পোশাক শিল্পকে প্রভাবিত করবে। দেশি-বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করতে ‘আস্থা’ ফিরিয়ে আনার ব্যাপারে মত দেন মজীনা। এ সময় ডিএসইর সভাপতি রকিবুর রহমান, জ্যেষ্ঠ সহসভাপতি আহমেদ রশিদ লালী, সহসভাপতি মো. শাহজাহানসহ পরিচালনা পর্ষদের সদস্য ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।প্রথম আলো

ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV