রাজনৈতিক ও ধর্মীয় নেতাদের সংলাপে বসতে জাতিসংঘ মহাসচিবের অনুরোধ

ডেস্ক: জাতিসংঘ মহাসচিব বান কি মুন বাংলাদেশে শান্তি পুনঃস্থাপনের আহ্বান জানিয়েছেন। বাংলাদেশে সম্প্রতি একের পর এক সহিংসতার খবরে উদ্বেগ প্রকাশ করে তিনি এ আহ্বান জানান। চলমান অস্থিরতা নিরসনে বাংলাদেশের রাজনৈতিক ও ধর্মীয় নেতাদের একটি গঠনমূলক সংলাপে বসার আনুরোধও জানান বান কি মুন। তার কার্যালয় থেকে দেয়া এক বিবৃতিতে বলা হয়েছে, ক্রমবর্ধমান উদ্বেগের সঙ্গে জাতিসংঘ মহাসচিব বাংলাদেশের সাম্প্রতিক সহিংস ঘটনাপ্রবাহের দিকে নজর রাখছেন ও প্রাণহানিতে তিনি মর্মাহত হয়েছেন। ওই বিবৃতিতে গত রোব ও সোমবারে ঢাকায় ভয়াবহ সহিংসতা ছড়িয়ে পড়ায় বান কি মুনের উৎকণ্ঠার কথা উল্লেখ করা হয়। এ খবর দিয়েছে বার্তা সংস্থা পিটিআই। এতে আরও বলা হয়, জাতিসংঘ মহাসচিব সহিংসতা বন্ধে, আইনের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করতে ও শান্তিপূর্ণভাবে মতামত প্রকাশে সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানিয়েছেন।মানবজমিন
সর্বশেষ সংবাদ
- নিউইয়র্কে ‘অল কাউন্টি হেলথকেয়ার গ্রুপ’র বার্ষিক ইন্টারফেইথ ইফতার পার্টি
- HUSBAND CHARGED WITH MURDER AND DISMEMBERMENT OF WIFE WHOSE REMAINS WERE FOUND IN SEPARATE LOCATIONS ALONG BROOKVILLE BLVD AND CROSS BAY BLVD
- নিউইয়র্কে জ্যাকসন হাইটসের গ্রাফিক্স ওয়ার্ল্ডে মাসব্যাপী ইফতার আয়োজন
- নিউইর্য়কে এনওয়াইপিডি মুসলিম অফিসার সোসাইটির বার্ষিক ইফতার ডিনার ও অ্যাওয়ার্ড অনুষ্ঠিত
- নিউইয়র্কে জালালাবাদ অ্যাসোসিয়েশনের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতার ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
- যুক্তরাষ্ট্র জাতীয় পার্টির ইফতার ও দোয়া মাহফিল
- যুক্তরাষ্ট্র যুবদল নেতা জাকির এইচ চৌধুরীর সংবাদ সম্মেলন: রাজনৈতিক প্রতিপক্ষ আদালত কর্তৃক মীমাংসিত বিষয় নিয়ে অপপ্রচার চালিয়ে যাচ্ছে
- নিউইয়র্কে জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকা’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত








