Sunday, 8 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance. New York Attorney General James Reminds New Yorkers of SNAP Work Requirements নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ট্র্যাভেলস এবং বাংলা ট্র্যাভেলস এর ইফতার মাহফিল রূপসী চাঁদপুর ফাউন্ডেশন নিউইয়র্ক ইনক’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মেরিল্যান্ডে বাংলাদেশ আমেরিকান ফাউন্ডেশনের ইফতার ও দোয়া মাহফিল নিউ জার্সির এগ হারবার সিটিতে শিবলীলা মঞ্চস্থ
সব ক্যাটাগরি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক ফিজিক্যাল এডুকেশন ডাইরেক্টর ও বাংলাদেশ এথেলিটিক এসোসিয়েশন এর সাবেক সেক্রেটারি মোঃ আনসার আলী আর নেই

অনলাইন ডেস্ক পঠিত: 104 বার

প্রকাশিত: November 19, 2010 | 9:08 AM

 

  মতিউর রহমান লিটুঃ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক ফিজিক্যাল এডুকেশন ডাইরেক্টর মোঃ আনসার আলী গত ৬ ই নভেম্বর শনিবার রাত ৮ টা ২৫ মিঃ রাজশাহীর বিনোদপুরে তার নিজ বাসভবণে ইন্তেকাল করেন। ইন্নালিল্লাহে… রাজেউন।তার বয়স হয়েছিল ৮১ বছর। মত্যুকালে তিনি স্ত্রী মনজু ফাতেমা, এক কন্যা আইরিন আরজু, তিন পুএ সোজন, সোহান ও শিখন এবং অগণিত শুভাকাংখী রেখে গেছেন।

 

 জনাব আনসার আলী  ১৯২৯ সালের ৩ রা মার্চ পাবনা জেলায় জন্মগ্রহন করেন। তিনি পাবনার গোপাল চন্দ্র ইনস্টিটিউটে লেখাপড়া করেছেন।  ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলায় এম এ পাশ করে ১৯৫৫ সনে পাবনার এডওয়ার্ড কলেজে শিক্ষকতায় যোগ দেন।  ১৯৬৬ সালে ডাইরেক্টর হিসাবে যোগ দিয়ে রাজশাহী  বিশ্ববিদ্যালয়ের ফিজিক্যাল এডুকেশন ডিপার্টমেন্টে তিনি দীর্ঘদিন কর্মরত ছিলেন। কর্মময় বর্নিল জীবনে তিনি হাজারও সোনার সন্তানদের বাংলার মাটিতে আদর্শময় করে গড়ে তুলেছেন।

  শ্রদ্ধেয় এ ব্যক্তিত্ব বাংলাদেশের জাতীয় ক্রীড়া জগতে সার্বক্ষনিক জড়িত ছিলেন। তিনি ঢাকার ওয়ারি ক্লাবে এবং কলকাতার মোহামেডান ক্লাবে নিয়মিত ফুটবল খেলতেন। বাংলাদেশ ওলিম্পিক কমিটির সদস্য এবং বাংলাদেশ এথেলিটিক এসোসিয়েশন এর সেক্রেটারির দায়িত্ব পালন করে বিশেষ শুনাম অর্জন করেন।

মোঃ আনসার আলী বাংলাদেশের রাজনীতিতে ছিলেন সক্রীয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাএনেতা হিসাবে ১৯৫২ সালের ভাষা আন্দোলনে যোগ দেন এবং প্রশাশনের রক্তচক্ষু উপেক্ষা করে মায়ের ভাষা রক্ষার্থে কারা বরন করেন।  হোসেন শহীদ সোহরাওর্দি ও শেখ মুজিবর রহমানের আহবানে পাবনা জেলা আওয়ামী লীগ প্রতিষ্ঠা করেন ।  ১৯৬৯ এর গণ আন্দোলন এবং ১৯৭১ এর স্বাধীণতা যুদ্ধের সাথে তিনি ওতপ্রতভাবে জড়িত ছিলেন। তার অবদানের কথা জাতি সারাজীবন স্মরন করবেন। 
মহান এ শ্রেষ্ঠ সন্তানের রুহের মাগফেরাত কামনা করে দেশ বিদেশের অগনিত ভক্তরা দোয়া মাহফিলের পাশাপাশি বেহেস্ত নছিবের জন্য মহান আল্লাহর কাছে প্রার্থনা করেন।
ট্যাগ:
Situs Streaming JAV