রিমোটের বদলে আঙটি!
অনলাইন ডেস্ক : অ্যাপল এমন একটি স্মার্ট টিভি বাজারে আনতে পারে, যা চালাতে রিমোট কন্ট্রোলের বদলে আঙটি ব্যবহার করা যাবে। এই প্রযুক্তি-আঙটি টেলিভিশনের সঙ্গেই সরবরাহ করবে অ্যাপল। এক খবরে এ তথ্য জানিয়েছে প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট ভেঞ্চারবিট। প্রযুক্তি-বিশ্লেষকেরা ধারণা করছেন, বড় আকারের স্মার্ট টেলিভিশন তৈরি করতে পারে অ্যাপল। শিগগিরই নতুন প্রযুক্তির ৬০ ইঞ্চি ‘আইটিভি’ বাজারে আনতে পারে যুক্তরাষ্ট্রের প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠানটি। অ্যাপল কর্তৃপক্ষ এ বিষয়ে কোনো মন্তব্য না করলেও অ্যাপলের টেলিভিশন তৈরির খবর নিয়ে প্রযুক্তিবিষয়ক বিভিন্ন ওয়েবসাইট নানা তথ্য প্রকাশ করেছে। ৩ এপ্রিল টপেকা ক্যাপিটাল মার্কেটের গবেষক ব্রায়ান হোয়াইট জানান, ৬০ ইঞ্চি মাপের আইটিভি বাজারে আনতে পারে অ্যাপল। এ টেলিভিশনের সঙ্গে রিমোট কন্ট্রোলের বদলে একটি আঙটি থাকবে। এ আঙটির সাহায্যে আঙুলের ইশারায় টেলিভিশন চালানো যাবে। এই আঙটির নাম হতে পারে ‘আইরিং’।প্রথম আলো
- নিউইয়র্কে ‘অল কাউন্টি হেলথকেয়ার গ্রুপ’র বার্ষিক ইন্টারফেইথ ইফতার পার্টি
- HUSBAND CHARGED WITH MURDER AND DISMEMBERMENT OF WIFE WHOSE REMAINS WERE FOUND IN SEPARATE LOCATIONS ALONG BROOKVILLE BLVD AND CROSS BAY BLVD
- নিউইয়র্কে জ্যাকসন হাইটসের গ্রাফিক্স ওয়ার্ল্ডে মাসব্যাপী ইফতার আয়োজন
- নিউইর্য়কে এনওয়াইপিডি মুসলিম অফিসার সোসাইটির বার্ষিক ইফতার ডিনার ও অ্যাওয়ার্ড অনুষ্ঠিত
- নিউইয়র্কে জালালাবাদ অ্যাসোসিয়েশনের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতার ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
- যুক্তরাষ্ট্র জাতীয় পার্টির ইফতার ও দোয়া মাহফিল
- যুক্তরাষ্ট্র যুবদল নেতা জাকির এইচ চৌধুরীর সংবাদ সম্মেলন: রাজনৈতিক প্রতিপক্ষ আদালত কর্তৃক মীমাংসিত বিষয় নিয়ে অপপ্রচার চালিয়ে যাচ্ছে
- নিউইয়র্কে জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকা’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত








