রুমানা মাহমুদ এমপি-কে সিরাজগঞ্জ সমিতির সংবর্ধনা
হাকিকুল ইসলাম খোকনঃ সিরাজগঞ্জ-২ আসন থেকে নির্বাচিত জাতীয় সংসদ সদস্য রুমানা মাহমুদকে সংবর্ধনা প্রদান করেছে সিরাজগঞ্জ সমিতি গত ৬ ডিসেম্বর সোমবার নিউইয়র্কের জ্যাকসন হাইটসের পালকি সেন্টারে। সংগঠনের উপদেষ্টা ডা: সিরাজুল ইসলাম-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনায় প্রধান অতিথি রুমানা মাহমুদ এমপি-কে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান কামুরুল ইসলাম, রফিকুজ্জামান তনু প্রমুখ।

সংগঠনের সাধারণ সম্পাদক এরশাদুল হক ও সাকির যৌথ পরিচালনায় অনুষ্ঠিত সংবর্ধনা সভায় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন জয় গোপাল কর্মকার, কামুরুল ইসলাম, রুহুল আমীন সরকার ও নর্থ বেঙ্গল ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক আব্দুল কাশেম। সংবর্ধনার প্রধান অতিথি রুমানা মাহমুদ এমপি বলেন, রাজনৈতিক পরিবারে আমার জন্ম এবং রাজনৈতিক পরিবারের বউ হলেও রাজনীতির সাথে কখনো সরাসরি জড়িত ছিলাম না।

৩৬ বছর যাবৎ সাধারণ গৃহবধু হিসেবে ছিলাম– কিন্তু ১/১১ এর বিশেষ প্রোপটে আমাকে রাজনীতিতে আসতে হয়েছে। আপনারা জানেন, সিরাজগঞ্জ নদী ভাঙ্গন এলাকা। নদী ভাঙ্গনের হাত থেকে সিরাজগঞ্জকে রার জন্য আমি চেষ্টা করে যাচ্ছি। প্রবাসে শত ব্যস্ত ও কঠোর পরিশ্রমের পরেও আপনারা দেশকে নিয়ে দেশের মানুষকে নিয়ে যে ভাবেন–আমরা দেশে থেকেও দেশের মানুষকে নিয়ে ভাবি না, এটাই আমাদের বড় ব্যর্থতা। তিনি আরও বলেন, আঞ্চলিক সংগঠনে কোন রাজনীতি চলবে না, শুধু সিরাজগঞ্জ নীতি চলবে। সিরাজগঞ্জের দুঃস্থ অসহায় মানুষ এর পাশে এসে দাড়াবেন এটাই আমার প্রত্যাশা।

উল্লেখ্য যে, বিএনপি’র কেন্দ্রীয় নেতা সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর, সহধর্মিনী রুমানা মাহমুদ এম.পি. জাতি সংঘের একটি অনুষ্ঠানে যোগ দিতে আসলে প্রবাসী সিরাজগঞ্জ সমিতি তাকে সংবর্ধনা প্রদান করে।
- নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে
- নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল
- Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance.
- New York Attorney General James Reminds New Yorkers of SNAP Work Requirements
- নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ট্র্যাভেলস এবং বাংলা ট্র্যাভেলস এর ইফতার মাহফিল
- রূপসী চাঁদপুর ফাউন্ডেশন নিউইয়র্ক ইনক’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত








