রেকর্ড গড়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসাবে দ্বিতীয় মেয়াদে সোমবার শপথ নিয়েছেন বারাক ওবামা। এ অনুষ্ঠানেই হয়েছে নতুন এক রেকর্ড। দ্বিতীয় দফা প্রেসিডেন্ট হিসেবে আনুষ্ঠানিকভাবে কাজ শুরু করার দিনে চতুর্থবারের মতো শপথ নিতে হয়েছে বারাক ওবামাকে। যুক্তরাষ্ট্রের ইতিহাসে এমন নজির আর নেই। চারবার শপথ নিয়েছিলেন আরো একজন। ফ্র্যাঙ্কলিন ডি. রুজভেল্ট। তবে তিনি চারবার, অর্থাত্ ১৯৩২, ১৯৩৬, ১৯৪০ এবং ১৯৪৪— এই চার দফা প্রেসিডেন্ট হয়ে শপথ নিয়েছিলেন। এখন অবশ্য দু’বারের বেশি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হওয়ার সুযোগ নেই। তাই এটাই বারাক ওবামার শেষ সুযোগ, আর এ সুযোগে মাত্র দু’বারেই রুজভেল্টকে ছুঁয়ে ফেললেন তিনি ঘটনাচক্রে। ২০০৯ সালে ঘটেছিল এক অদ্ভুত ঘটনা। শপথ অনুষ্ঠানে প্রধান বিচারপতি জন রবার্টস হঠাত্ তোতলাতে শুরু করায় একটা শব্দের উচ্চারণ ঠিকমতো করতে পারেননি। এইটুকুর জন্যই আবার ওবামাকে হোয়াইট হাউসে নতুন করে শপথ নিতে হয় পরের দিন। এবার সাংবিধানিকভাবে শপথ নেয়ার কথা ২০শে জানুয়ারি। সেদিন পড়ে যায় রবিবার, যুক্তরাষ্ট্রে সাপ্তাহিক ছুটির দিন। অফিস-আদালত সব বন্ধ। তাই নিয়ম মানতে রবিবার একটি ঘরোয়া অনুষ্ঠানে শপথ নেন ওবামা। কিন্তু আনুষ্ঠানিক-ভাবে শপথ নেয়ার ব্যাপারটা তুলে রাখতে হয় সোমবারের জন্য। এক জনসমুদ্রে দাঁড়িয়েই শপথ নেন তিনি। —ডয়চে ভেলে/ইত্তেফাক
সর্বশেষ সংবাদ
- নিউইয়র্কে ‘অল কাউন্টি হেলথকেয়ার গ্রুপ’র বার্ষিক ইন্টারফেইথ ইফতার পার্টি
- HUSBAND CHARGED WITH MURDER AND DISMEMBERMENT OF WIFE WHOSE REMAINS WERE FOUND IN SEPARATE LOCATIONS ALONG BROOKVILLE BLVD AND CROSS BAY BLVD
- নিউইয়র্কে জ্যাকসন হাইটসের গ্রাফিক্স ওয়ার্ল্ডে মাসব্যাপী ইফতার আয়োজন
- নিউইর্য়কে এনওয়াইপিডি মুসলিম অফিসার সোসাইটির বার্ষিক ইফতার ডিনার ও অ্যাওয়ার্ড অনুষ্ঠিত
- নিউইয়র্কে জালালাবাদ অ্যাসোসিয়েশনের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতার ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
- যুক্তরাষ্ট্র জাতীয় পার্টির ইফতার ও দোয়া মাহফিল
- যুক্তরাষ্ট্র যুবদল নেতা জাকির এইচ চৌধুরীর সংবাদ সম্মেলন: রাজনৈতিক প্রতিপক্ষ আদালত কর্তৃক মীমাংসিত বিষয় নিয়ে অপপ্রচার চালিয়ে যাচ্ছে
- নিউইয়র্কে জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকা’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত








