রেকর্ড সংখ্যক সমকামী নিয়োগ দিয়েছেন প্রেসিডেন্ট ওবামা
ইউএসএনিউজ ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে বেশি সমকামীদের চাকরিতে নিয়োগ দিয়েছেন। প্রথম দফা ক্ষমতার অর্ধেকের কম সময়ের মধ্যে তিনি ইতোমধ্যেই ১৫০ জনের বেশি সমকামীকে নিয়োগ দিয়ে রেকর্ড সৃষ্টি করেছেন। নিয়োগকৃতদের মধ্যে সংস্থার প্রধান থেকে শুরু করে নীতিনির্ধারক ও ঊর্ধ্বতন কর্মকর্তারাও রয়েছেন।
সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটন দুই দফা প্রেসিডেন্ট নির্বাচিত হয়ে মাত্র ১৪০ জন সমকামীকে বিভিন্ন পদে নিয়োগ দিয়েছিলেন। ওবামা প্রশাসনের বেশি সংখ্যক সমকামী নিয়োগ দেয়ার ব্যাপারে গে অ্যান্ড লেসবিয়ান লিডারশিপ ইনস্টিটিউটের প্রেসিডেন্সিয়াল অ্যাপয়েন্টমেন্ট প্রজেক্টের মুখপাত্র ডেনিশ ডাইসন বলেছেন, প্রশাসনে সমকামীদের নিয়োগ দেয়ার মাধ্যমে কর্তৃপক্ষ বিভিন্ন ধর্ম ও গোত্রের সমন্বয়ের উদ্যোগ প্রচেষ্টার বাস্তবায়ন করছেন। প্রেসিডেন্ট ওবামা অফিস অব পার্সোনাল ম্যানেজমেন্টের পরিচালক হিসেবে জন বেরির নাম ঘোষণার মাধ্যমে তাকে সর্বোচ্চ পদাধিকারী সমকামীর মর্যাদা দিয়েছেন। তিনি এখন কেন্দ্রীয় সরকারের ১৯ লাখ কর্মকর্তা-কর্মচারীর প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন। অন্যান্য উচ্চপদস্থ সমকামীর মধ্যে রয়েছেন পরিবেশ উন্নয়ন বিষয়ক হোয়াইট হাউজ কাউন্সিলের চেয়ারম্যান ন্যান্সি সাটলে এবং এক্সপোর্ট ইম্পোর্ট ব্যাংকের চেয়ারম্যান ফ্রেড হচবার্গ। এছাড়া ওবামা প্রথমবারের মতো বাণিজ্য বিভাগের সিনিয়র টেকনিক্যাল অ্যাডভাইজার হিসেবে ট্রান্সজেন্ডার আমান্ডা সিম্পসনের নাম ঘোষণা করেছেন। হোয়াইট হাউজের মুখপাত্র শিন ইনোয়ে ওবামা প্রশাসনে উল্লেখযোগ্য সংখ্যক সমকামী কর্মকর্তা-কর্মচারীর নিয়োগ দেয়ার বিষয়টি নিশ্চিত করে বলেছেন, প্রেসিডেন্ট ওবামা সাবেক প্রেসিডেন্ট বুশ এবং ক্লিনটনের চেয়েও বেশি সংখ্যক সমকামীকে নিয়োগ দিয়েছেন। তিনি বলেন, আমরা রেকর্ড সংখ্যক সমকামীকে নিয়োগ দিয়েছি। সেই সঙ্গে আমরা বেশ দৃঢ়তার সঙ্গে জানাতে চাই এ সংখ্যা বাড়তেই থাকবে।
সর্বশেষ সংবাদ
- নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে
- নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল
- Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance.
- New York Attorney General James Reminds New Yorkers of SNAP Work Requirements
- নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ট্র্যাভেলস এবং বাংলা ট্র্যাভেলস এর ইফতার মাহফিল
- রূপসী চাঁদপুর ফাউন্ডেশন নিউইয়র্ক ইনক’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত








