Last night I was told by the owner of Red Hen in Lexington, VA to leave because I work for @POTUS and I politely left. Her actions say far more about her than about me. I always do my best to treat people, including those I disagree with, respectfully and will continue to do so
রেস্টুরেন্ট থেকে বের হয়ে যেতে বলা হল হোয়াইট হাউজের প্রেস সেক্রেটারি সারাহ স্যান্ডার্সকে!
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : ভার্জিনিয়ার একটি রেস্টুরেন্টে খাওয়ার সময় খাবার দিতে রাজী না হয়ে রেস্টুরেন্ট থেকে বের হয়ে যেতে বলা হয় হোয়াইট হাউজের প্রেস সেক্রেটারি সারাহ স্যান্ডার্সকে। এমনই কথা লিখে টুইট করেছেন হোয়াইট হাউজের এই মুখপাত্র। খবরটি জানিয়েছে সিএনএন।
সারাহ স্যান্ডার্স টুইটারে লেখেন, ‘ প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জন্য কাজ করায় গত রাতে ভার্জিনিয়ার লেক্সিন্টনে অবস্থিত রেড হেন রেস্টুরেন্টের মালিক আমাকে তার রেস্টুরেন্ট থেকে চলে যেতে বলেন এবং আমি সবিনয়ে সেখান থেকে চলে যাই। তার কর্মকাণ্ড আমার চেয়েও বেশি তাকে প্রতিনিধিত্ব করে। আমি সবসময় আমার দেশের মানুষের জন্য সর্বোচ্চ দেওয়ার চেষ্টা করি এবং আমি সবসময় এটিই করবো।’
এদিকে রেড হেন রেস্টুরেন্টের ওয়েটার জেইকি ফোলি ফেসবুকের একটি পোস্টে লেখেন, ‘আমি দুই মিনিটের জন্য সারাহ হাকাবে স্যান্ডার্সকে খাবার পরিবেশন করছিলাম এবং এরপর আমার মালিক তাকে এবং তার পরিবারের সদস্যদেরকে রেস্টুরেন্ট থেকে বের করে দেন।’
তাকে বের করে দেওয়ার সময় একটি চিঠিও দেন রেস্টুরেন্টের মালিক।
পুরো যুক্তরাষ্ট্র জুড়ে এই ঘটনা নিয়ে তোলপাড় শুরু হয়েছে। অনেকেই এই রেস্টুরেন্টকে ১ স্টার রেটিং দিচ্ছেন। অন্যদিকে অনেকেই প্রশংসা করছেন এই রেস্টুরেন্ট মালিকের। সূত্র : সিএনএন
- নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে
- নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল
- Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance.
- New York Attorney General James Reminds New Yorkers of SNAP Work Requirements
- নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ট্র্যাভেলস এবং বাংলা ট্র্যাভেলস এর ইফতার মাহফিল
- রূপসী চাঁদপুর ফাউন্ডেশন নিউইয়র্ক ইনক’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- মেরিল্যান্ডে বাংলাদেশ আমেরিকান ফাউন্ডেশনের ইফতার ও দোয়া মাহফিল
- নিউ জার্সির এগ হারবার সিটিতে শিবলীলা মঞ্চস্থ








