লসএঞ্জেলে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশী আদিবের মর্মান্তিক মৃত্যু, কম্যুনিটিতে শোকের ছায়া
নিউইয়র্ক : লসএঞ্জেলেসে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় অকালেই প্রাণ হারালো তরুণ বাংলাদেশী আমেরিকান আদিব হাসনাত। মৃত্যকালে তার বয়স হয়েছিলো মাত্র ২০ বছর। জানা গেছে, গত ৭ মে রাত ১টা দিকে লসএঞ্জেলেসের ১০ ফ্রিওয়েতে এই সড়ক দুর্ঘটনা ঘটে। ঐ দিন আদিব দাওয়াত খেয়ে বাসায় ফেরার পথে ১০ ফ্রিওয়ের ভিয়া ভারডে অফর্যাম্পের কাছাকাছি একাধিক গাড়ির সংঘর্ষে আদিবের গাড়ি ক্ষতিগ্রস্ত হয়। দুর্ঘটনার পর গাড়ি থেকেই আবিদ ৯১১ কল করে এবং বন্ধু-বান্ধবসহ তার বাবাকে ফোন দেয়। তারপর ফ্রিওয়েতে গাড়ির ক্ষতি দেখার জন্য বাইরে আসলে দ্রুতগতিতে আসা আরেকটি গাড়ি তাকে সজোরে আঘাত করলে ঘটনাস্থলেই সে মারা যায়।
লসএঞ্জেলেস থেকে জাহান হাসান জানান, আদিব হাসানের জন্ম লসএঞ্জেলেসে এবং তার বাবার নাম হাবিব হাসনাত বাদল ও মাতার নাম আকলিমা হাসনাত মিলি। বাংলাদেশে তাদের বাড়ি চট্টগ্রামে।একমাত্র পুত্র সন্তানকে হারিয়ে তার বাবা-মা শোকে নিথর। শুধু তার বাবা-মা নয় আদিবের এই অকাল মৃত্যুতে লসএঞ্জেলেসের পুরো বাংলাদেশী কম্যুনিটিতে শোকের ছায়া নেমে আসে। আদিবের নামাজে জানাজা বুধবার ১০ মে (লসএঞ্জেলেস সময়) আসুজায় মসজিদ আল ফাতিহাতে দুপুর ১২টায় অনুষ্ঠিত হবে। জানাজার পর মনরোভিয়ার লাইভ ওক মরচুয়ারিতে দাফন করা হবে।এনা
- নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে
- নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল
- Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance.
- New York Attorney General James Reminds New Yorkers of SNAP Work Requirements
- নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ট্র্যাভেলস এবং বাংলা ট্র্যাভেলস এর ইফতার মাহফিল
- রূপসী চাঁদপুর ফাউন্ডেশন নিউইয়র্ক ইনক’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত








