“লায়লা মেইন লায়লা” নিয়ে নিউইয়র্কে ঢালিউড এওয়ার্ড কাঁপাতে আসছেন সানি লিওন!
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : “লায়লা মেইন লায়লা” নিয়ে ঢালিউড এওয়ার্ড কাঁপাতে নিউইয়র্ক আসছেন সানি লিওন! ঢালিউড এওয়ার্ড এর প্রবক্তা আলমগীর খান আলম ঘোষণা করলেন এবার ঢালিউডে উপমহাদেশের সাড়া জাগানো হট ফেভারিট নায়িকা সানি লিওন থাকছেন এপ্রিলের ঢালিউড এওয়ার্ড অনুষ্ঠানে। নাচবেন লায়লা মেইন লায়লা গানে দল নিয়ে।
ঢালিউড এওয়ার্ড গত ১৭ বছর ধরে চলে আসছে। এখানে বাংলাদেশের প্রায় সকল তারকা শিল্পী অংশগ্রহণ করেছেন। এবারও মিয়া ভাই খ্যাত চিত্রনায়ক ফারুকসহ আরো অনেক তারকা শিল্পী আসার অপেক্ষায় আছেন। আর ঠিক সেই মুহূর্তে যখন ৭ই এপ্রিল অনুষ্ঠানের দিন ঘনিয়ে আসছে তার কিছুদিন আগে ঘোষণা করলেন সানি লিওনের এই গরম খবরটি।
ইতিমধ্যেই আলম খানের পোষ্টে অনেকেই ১০/১৫টি করে টিকিটের জন্য অনুরোধ করতে শুরু করেছেন এবং সবারই অনুরোধ যাতে সানি লিওনের সাথে ছবি তুলতে দেন। একজনের এমন পোষ্টের জবাবে আলমগীর খান আলম জানিয়েছেন কেবল মাত্র ৫০০ ডলারের টিকেট কিনলে সানি লিওনের সাথে ছবি তোলা যাবে।
দর্শক চাহিদার কথা ভেবে ইতিমধ্যেই অনুষ্ঠানের স্থান পরিবর্তন করা হয়েছে। কারন সানি লিওনের জন্য শুধু বাংলাদেশী না ভারত, পাকিস্তানসহ অনেক দেশের দর্শক সমাগম হতে পারে। অনুষ্ঠানে সাধারণ, সিআইপি, সিআইপিসহ টিকেটের বিস্তারিত তথ্য শিঘ্রই জানানো হবে।সানি লিওনের ভক্ত এবং দেশের তারকা শিল্পীদের এই অনুষ্ঠান উপভোগ করার বিস্তারিত তথ্য জানতে চোখ রাখুন পত্রিকার পাতায়, ফেসবুকে অথবা টেলিভিশনের বিজ্ঞাপনে।
গতকাল সারাক্ষণ বাঙালি কমিউনিটির আলোচ্য বিষয় ছিল সানি লিওনের সংবাদটি। এক রেস্টুরেন্টে কথা হয় আলমগীর খান আলমের সাথে। ইতিপূর্বে আন্তর্জাতিক মানের কোন তারকা থাকার ইঙ্গিত দিয়ে তকাল সারাক্ষণ বাঙালি কমিউনিটির আলোচ্য বিষয় ছিল সানি লিওনের সংবাদটি। এক রেস্টুরেন্টে কথা হয় আলমগীর খান আলমের সাথে। ইতিপূর্বে আন্তর্জাতিক মানের কোন তারকা থাকার ইঙ্গিত দিয়ে ফেসবুকে একটি পোষ্ট দিয়েছিলেন তিনি। তার অগ্রগতি জানতে চাইলে তিনি সানি লিওনের অংশগ্রহণের কথাটি নিশ্চিত করেন।
দীর্ঘ সময়ে তার নাম বাঙালি কমিউনিটিতে সর্বাধিক পরিচিত। ১৭ বছর ধরে প্রবাসীদের একমাত্র আস্থাভাজন বিনোদন বন্ধু বলা যায় তাকে। একের পর এক অনুষ্ঠানে নিয়ে আসছেন একেক তারকাকে। ফলে সাত সমুদ্র তেরো নদীর পাড়ে বসেও দর্শকরা পাচ্ছেন দেশের প্রিয় তারকাদের সান্নিধ্যে তাদের মনোরম পরিবেশনা। এবারের ঢালিউড অ্যাওয়ার্ডস এ চমক হিসাবে MEGA DAMAKA LIVE Performance By Bollywood Sizzling SUNNY LEONE on April 7th @ AMAZURA HALL, JAMAICA, NEW YORK. TIME : 6 PM
- নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে
- নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল
- Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance.
- New York Attorney General James Reminds New Yorkers of SNAP Work Requirements
- নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ট্র্যাভেলস এবং বাংলা ট্র্যাভেলস এর ইফতার মাহফিল
- রূপসী চাঁদপুর ফাউন্ডেশন নিউইয়র্ক ইনক’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত








