Sunday, 8 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance. New York Attorney General James Reminds New Yorkers of SNAP Work Requirements নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ট্র্যাভেলস এবং বাংলা ট্র্যাভেলস এর ইফতার মাহফিল রূপসী চাঁদপুর ফাউন্ডেশন নিউইয়র্ক ইনক’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মেরিল্যান্ডে বাংলাদেশ আমেরিকান ফাউন্ডেশনের ইফতার ও দোয়া মাহফিল নিউ জার্সির এগ হারবার সিটিতে শিবলীলা মঞ্চস্থ
সব ক্যাটাগরি

লিবিয়ায় ক্ষতিগ্রস্ত বাংলাদেশীদের জন্য ৭০০ কোটি টাকা দিচ্ছে বিশ্বব্যাংক

অনলাইন ডেস্ক পঠিত: 103 বার

প্রকাশিত: April 4, 2011 | 3:01 AM

আশরাফ খান: লিবিয়া থেকে ফিরে আসা বাংলাদেশীদের প্রত্যেককে আপাতত পাঁচ শ’ ডলার করে দেয়া হবে পুনর্বাসন কর্মসূচির প্রাথমিক পর্যায়ের খরচ হিসেবে। স্থানীয়ভাবে পুনর্বাসনে আগ্রহীদের দুই থেকে তিন লাখ টাকা দেয়া হবে বিনাসুদে ঋণ হিসেবে। বিদেশে কর্মসংস্থানের জন্য তাদের নাম অগ্রাধিকার তালিকায় রাখা হয়েছে। প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, বহিঃসম্পদ বিভাগ বিশ্বব্যাংকের কাছে ৪৯২ কোটি টাকা সহজ শর্তে ঋণ চেয়েছে। এ অর্থের বড় অংশ যাবে বিশেষ চার্টার করা বিমান ভাড়া পরিশোধে। লিবিয়া থেকে এ পর্যন্ত ৩৫ হাজার বাংলাদেশী ফিরে এসেছে। এদের ৯০ শতাংশই এসেছে বিশ্বব্যাংকের সহায়তায় চার্টার করা বিমানে। বাকি ১০ শতাংশ পরিবহন করেছে বিমান। চার্টার করা বিমানে মাথাপিছু খরচ হয়েছে দেড় লাখ টাকা। বিশ্বব্যাংকের এই অর্থ থেকেই ক্ষতিগ্রস্তদের আনুষঙ্গিক খরচ হিসেবে মাথাপিছু পাঁচ শ’ ডলার করে দেয়া হবে। প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় থেকে তাদের পুনর্বাসনে বিশ্বব্যাংকের কাছে ২ শ’ কোটি টাকা অনুদান অথবা সহজশর্তে ঋণ হিসেবে চাওয়া হয়েছে। ৪৯২ কোটি টাকা দেয়ার ব্যাপারে বিশ্বব্যাংক সম্মত হয়েছে। এ মাসেই তারা এ অর্থ দিতে পারে। প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় যে ২ শ’ কোটি টাকা চেয়েছে সহজশর্তে ঋণ হিসেবে তাও দেবে বলে জানা গেছে। স্থানীয়ভাবে ক্ষুদ্র পুঁজি খাটিয়ে স্বাবলম্বী হওয়ার জন্য ক্ষতিগ্রস্তদের বিনাসুদে ঋণ দেয়া হবে। প্রবাসী কল্যাণ ব্যাংকের মাধ্যমে ঋণ দেয়ার পাশাপাশি আগ্রহীদের বিদেশে চাকরি নিয়ে যাওয়ার ব্যাপারে বিনাসুদে বা স্বল্পসুদে ঋণ দেয়া হবে। মধ্যপ্রাচ্য বা অন্য কোন দেশে চাকরির সংস্থান করতে লিবিয়া-ফেরতদের নাম রেজিস্ট্রি করে রাখা হয়েছে। বিদেশ থেকে উল্লেখযোগ্য সংখ্যক লোকের চাহিদা সংগ্রহের জন্য পররাষ্ট্র ও প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় মধ্যপ্রাচ্য ও ইউরোপের কয়েকটি দেশে নিয়মিত বাংলাদেশের রাষ্ট্রদূতদের বিশেষভাবে উদ্যোগী হতে অনুরোধ করেছে। স্থানীয়ভাবে জনশক্তি রপ্তানিকারক বড় বড় সংস্থাগুলোকেও বলা হয়েছে।
এদিকে মালয়েশিয়া থেকে ১৫ হাজার মৎস্যজীবীর চাহিদা এসেছে। তবে বেতন মাসে মাত্র ৫ শ’ রিংগিত। প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় বেতন কমপক্ষে ৮ শ’ রিংগিত করার জন্য বলেছে। মালয়েশিয়া কর্তৃপক্ষ তা বিবেচনা করলে আগামী জুন থেকেই মৎস্যজীবীদের পাঠানো শুরু হবে। তার আগে নৌপরিবহন মন্ত্রণালয় থেকে মৎস্যজীবীদের সনদ দেয়া হবে।

ট্যাগ:
Situs Streaming JAV