Monday, 9 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance. New York Attorney General James Reminds New Yorkers of SNAP Work Requirements নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ট্র্যাভেলস এবং বাংলা ট্র্যাভেলস এর ইফতার মাহফিল রূপসী চাঁদপুর ফাউন্ডেশন নিউইয়র্ক ইনক’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মেরিল্যান্ডে বাংলাদেশ আমেরিকান ফাউন্ডেশনের ইফতার ও দোয়া মাহফিল নিউ জার্সির এগ হারবার সিটিতে শিবলীলা মঞ্চস্থ
সব ক্যাটাগরি

লেখালেখির চর্চা নারীদের একাডেমিক সাফল্যের ক্ষেত্রে সহায়ক

অনলাইন ডেস্ক পঠিত: 149 বার

প্রকাশিত: November 27, 2010 | 10:46 AM

ইউসএনিউজ ডেস্ক:  বিজ্ঞান বিষয়ে ছেলেদের তুলনায় মেয়েরা কম দক্ষ_এই গৎবাঁধা নেতিবাচক ধারণা পাল্টে দেওয়া সম্ভব। এ ক্ষেত্রে মেয়েদের একটু হালকা লেখালেখির চর্চা করতে হবে। কারণ ইতিবাচক ধারণা ব্যক্ত করা লেখা লিখলে মেয়েরা আত্মবিশ্বাসী হয়ে ওঠে। এতে তারা প্রাতিষ্ঠানিক বিজ্ঞান শিক্ষায় উন্নতি করতে পারে। নতুন এক গবেষণায় এ কথা বলা হয়েছে। ইউনিভার্সিটি অব কলরাডো অ্যাট বোল্ডার এবং ক্যালিফোর্নিয়ার বিশেষজ্ঞরা গবেষণাটি চালান। গবেষক আকিরা মিয়াকে জানান, ভ্যালু অ্যাফারমেশন এঙ্ারসাইজ বিজ্ঞানমনস্কতার ক্ষেত্রে নারী-পুরুষের মধ্যে ব্যবধান কমাতে সাহায্য করে। পদার্থ বিজ্ঞানের প্রারম্ভিক শ্রেণীর ৩৯৯ জন কলেজ ছাত্রছাত্রীর ওপর গবেষণাটি চালানো হয়। এর আগে সরকারি স্কুলের সপ্তম গ্রেডের আফ্রিকান-আমেরিকান ছাত্রছাত্রীদের মান নির্ধারণসংক্রান্ত একই ধরনের পরীক্ষা চালানো হয়। এরই ধারাবাহিকতায় নতুন এই গবেষণাটি চালানো হয়। গবেষণার পদ্ধতি হিসেবে ক্লাসের প্রথম ও চতুর্থ সপ্তাহে ছাত্রছাত্রীদের দুটি দলে ভাগ করা হয়। এতে একটি দলকে বন্ধু কিংবা পরিবারের মতো ব্যক্তিগত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে ১৫ মিনিট লিখতে বলা হয়। দ্বিতীয় দলটিকে বলা হয় অপেক্ষাকৃত কম গুরুত্বপূর্ণ বিষয় এবং কেন তারা অন্যদের তুলনায় গুরুত্বপূর্ণ সে সম্পর্কে লিখতে। এ লেখালেখির মাধ্যমে ছেলেদের তুলনায় মেয়েদের ক্ষেত্রে আশাতীত সাফল্য দেখতে পান গবেষকরা। গবেষকরা জানান, একটি নির্দিষ্ট মেয়াদে লেখালেখির চর্চার ফলে মেয়েরা তাদের ক্লাসের পদার্থ বিজ্ঞানের নৈর্ব্যক্তিক পরীক্ষায় আগের তুলনায় ভালো করেছে। মিয়াকে বলেন, ‘এতে এটাই প্রমাণ হয়, লেখালেখির চর্চা নারীদের একাডেমিক সাফল্যের ক্ষেত্রে সহায়ক। মেয়েদের জন্য বিষয়টি বিশেষভাবে লাভজনক।’ গবেষণা প্রতিবেদনটি সায়েন্স সাময়িকীতে প্রকাশ করা হয়েছে। সূত্র : এএনআই।

ট্যাগ:
Situs Streaming JAV