Monday, 9 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance. New York Attorney General James Reminds New Yorkers of SNAP Work Requirements নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ট্র্যাভেলস এবং বাংলা ট্র্যাভেলস এর ইফতার মাহফিল রূপসী চাঁদপুর ফাউন্ডেশন নিউইয়র্ক ইনক’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মেরিল্যান্ডে বাংলাদেশ আমেরিকান ফাউন্ডেশনের ইফতার ও দোয়া মাহফিল নিউ জার্সির এগ হারবার সিটিতে শিবলীলা মঞ্চস্থ
সব ক্যাটাগরি

শাহীন-মইনুলের নেতৃত্বাধীন জালালাবাদ অ্যাসোসিয়েশন অব আমেরিকা’র সদস্য ৩০৪৩ জন

অনলাইন ডেস্ক পঠিত: 50 বার

প্রকাশিত: July 27, 2024 | 12:55 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : শাহীন কামালী ও মইনুল ইসলামের নেতৃত্বাধীন জালালাবাদ অ্যাসোসিয়েশন অব আমেরিকা’র সদস্য ৩ হাজার ৪৩ জন। তাদের মধ্যে সাধারণ সদস্য ২ হাজার ৫৯০ জন এবং আজীবন সদস্য ৪৫৩ জন। জালালাবাদ অ্যাসোসিয়েশন অব আমেরিকা’র সংগ্রহ কার্যক্রম শেষ হয় গত ১৪ জুলাই রোববার।
জালালাবাদ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মইনুল ইসলাম জানান, সংগঠনের নিবার্চন উপলক্ষে যুক্তরাষ্ট্রে বসবাসরত সিলেট বিভাগবাসীকে সাধারণ সদস্য ও ভোটার হওয়ার আহ্বান জানানো হয়েছিল। ১৪ জুলাই রোববার পর্যন্ত জনপ্রতি ১৫ ডলার ফি দিয়ে ২ হাজার ৫৯০ জন সাধারণ ভোটার হয়েছেন। এছাড়া আগে ও পরে মিলিয়ে ৪৫৩ জন আজীবন সদস্য হয়েছেন। ভবিষ্যতে সদস্য সংগ্রহ কার্যক্রম জোরদার করা হবে বলে জানান মইনুল ইসলাম।

জালালাবাদ অ্যাসোসিয়েশনের কোষাধ্যক্ষ ময়নুজ্জামান চৌধুরী জানান, চূড়ান্ত ভোটার তালিকা নির্বাচন কমিশনের কাছে হস্তান্তরের পর নির্বাচনের তফসিল ঘোষণা করবে নির্বাচন কমিশন। গঠনতন্ত্র অনুযায়ী আগামী আগস্টে নির্বাচন অনুষ্ঠানের বাধ্যবাধকতা রয়েছে।
উল্লেখ্য, শাহীন কামালী ও মইনুল ইসলামের নেতৃত্বাধীন জালালাবাদ অ্যাসোসিয়েশন অব আমেরিকা’র আসন্ন নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে নির্বাচন কমিশন গঠন করা হয়েছে। কমিশনের কর্মকর্তারা হলেন- প্রধান নির্বাচন কমিশনার এম এ কাইয়ুম, বীর মুক্তিযোদ্বা আজিজুর রহমান সাবু (সিলেট), সৈয়দ শওকত আলী (মৌলভী বাজার) এবং প্রফেসর আমিনুল হক চুন্নু (সুনামগঞ্জ)।

Situs Streaming JAV