শিক্ষকের ছদ্মবেশে বিবিসি সাংবাদিক
তারা জানান, সম্প্রতি উত্তর কোরিয়ার ওপর গোপনে একটি প্রামাণ্য চিত্র তৈরির জন্য বিবিসির এক সাংবাদিক শিক্ষকের ছদ্মবেশে প্রতিষ্ঠানটির একটি শিক্ষা সফরে উত্তর কোরিয়া যান। সোমবার উত্তর কোরিয়ার ওপর ধারণকৃত সেই প্রামাণ্যচিত্র বিবিসিতে প্রচারিত হওয়ার কথা। খবর দ্য নিউইয়র্ক টাইমসের।
লন্ডন স্কুল অব ইকোনমিকস বিবিসির সমালোচনা করে বলেছে, বিবিসি এ কাজ করে ছাত্রদের ঝুঁকির মুখে ফেলেছিল। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের সুনামও প্রশুবিদ্ধ ও ক্ষুণু হতে পারে বলে অভিযোগ করে কর্তৃপক্ষ।
এদিকে বিবিসি দাবি করেছে, সফরকারী ছাত্ররা জানত তাদের সঙ্গে সাংবাদিক থাকার কথা। শিক্ষার্থীদের দলটি যখন উত্তর কোরিয়ায় শিক্ষা সফরে গেছে তখন তাদের সঙ্গে ইতিহাসের অধ্যাপক পরিচয়ে বিবিসির সাংবাদিক জন স্যুইনি যান। তার উদ্দেশ্য ছিল গোপনে কিছু ভিডিও ধারণ করে একটি অনুসন্ধানী প্রতিবেদন তৈরি করা। তিনি সে কাজটি করেছেন। তবে শিক্ষার্থীরা এ উদ্দেশ্যের বিষয়ে অজ্ঞাত ছিল।
বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠানের স্বার্থে বিবিসির প্যানারোমা নামের এ অনুষ্ঠানটি সম্প্রচার না করার দাবি জানিয়েছে।সমকাল
- নিউইয়র্কে ‘অল কাউন্টি হেলথকেয়ার গ্রুপ’র বার্ষিক ইন্টারফেইথ ইফতার পার্টি
- HUSBAND CHARGED WITH MURDER AND DISMEMBERMENT OF WIFE WHOSE REMAINS WERE FOUND IN SEPARATE LOCATIONS ALONG BROOKVILLE BLVD AND CROSS BAY BLVD
- নিউইয়র্কে জ্যাকসন হাইটসের গ্রাফিক্স ওয়ার্ল্ডে মাসব্যাপী ইফতার আয়োজন
- নিউইর্য়কে এনওয়াইপিডি মুসলিম অফিসার সোসাইটির বার্ষিক ইফতার ডিনার ও অ্যাওয়ার্ড অনুষ্ঠিত
- নিউইয়র্কে জালালাবাদ অ্যাসোসিয়েশনের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতার ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
- যুক্তরাষ্ট্র জাতীয় পার্টির ইফতার ও দোয়া মাহফিল
- যুক্তরাষ্ট্র যুবদল নেতা জাকির এইচ চৌধুরীর সংবাদ সম্মেলন: রাজনৈতিক প্রতিপক্ষ আদালত কর্তৃক মীমাংসিত বিষয় নিয়ে অপপ্রচার চালিয়ে যাচ্ছে
- নিউইয়র্কে জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকা’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত








