শিক্ষাখাতে ব্যয় কমানোর প্রস্তাবে ওবামার অসন্তোষ প্রকাশ
বাংলাপ্রেস,নিউইয়র্ক-প্রেসিডেন্ট বারাক ওবামা তার অসন্তষ্টির কথা প্রকাশ করলেন শিক্ষাখাতে ব্যয় বরাদ্ধ কমানোর প্রস্তাবের ফলে।শিক্ষায় ব্যয় বরাদ্ধ কমানো হলে মেধাসম্পন্ন ও অগ্রসর ভবিষ্যৎ প্রজন্ম গড়ে তোলা সম্ভব হবে না বলে তিনি মন্তব্য করেন । শিক্ষায় ইতিমধ্যে চীন এবং ভারতের মতো দেশের সঙ্গে কঠিন প্রতিযোগিতার মুখোমুখি হতে হচ্ছে বলে জানান ওবামা। তিনি বলেন, মেধা বিকাশে শিক্ষাখাতে এশিয়ার এ দুই দেশ যখন বরাদ্ধ বাড়াচ্ছে তখন যুক্তরাষ্ট্রে ব্যয় কমানো নিয়ে বিতর্ক হচ্ছে। ভারত সফরের মাত্র কয়েক সপ্তাহ আগে ওবামা এমন মন্তব্য করলেন।নভেম্বরে তার ভারত সফরে আসার কথা রয়েছে।হোয়াইট হাউজে কমিউনিটি কলেজগুলোর শীর্ষ সম্মেলনে এ কথা বলেন মার্কিন প্রেসিডেন্ট।গত সপ্তাহে রিপাবলিকান দলের পক্ষ থেকে কংগ্রেসে উপস্থাপিত বাজেটে শিক্ষাখাতে ২০ শতাংশ ব্যয় কমানোর প্রস্তাব করা হয়।
বারাক ওবামা বলেন, যুক্তরাষ্ট্রে আট মিলিয়ন ছাত্র-ছাত্রীদের সহায়তা হ্রাস অথবা কমিউনিটি কলেজগুলো থেকে আমাদের প্রতিশ্রুতি প্রত্যাহার মানে হলো, একতরফাভাবে আমাদের সৈন্যদের নিরস্ত্র করা যারা সামনের সারিতে থেকে যুদ্ধ করবে।
কমিউনিটি কলেজে যেসব ছাত্র ভর্তি হয় তাদের অর্ধেকেরও বেশি চার বছরের ডিগ্রি এমনকি দুবছর মেয়াদি ডিগ্রি নিতেও ব্যর্থ হয়। সুতরাং শিক্ষায় বাজেট কমালে লাখ লাখ ছাত্রছাত্রী অর্থাভাবে ঝরে পড়বে। এসব কলেজে বড় ধরনের অর্থসহায়তা দেয়ার জন্য মেলিন্ডা গেটসকে ধন্যবাদ জানান ওবামা। কমিউনিটি কলেজগুলোর ব্যয় কমিয়ে অভিভাবকদের সামর্থ্যের মধ্যে আনার প্রতিশ্রুতিও দেন তিনি।
- নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে
- নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল
- Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance.
- New York Attorney General James Reminds New Yorkers of SNAP Work Requirements
- নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ট্র্যাভেলস এবং বাংলা ট্র্যাভেলস এর ইফতার মাহফিল
- রূপসী চাঁদপুর ফাউন্ডেশন নিউইয়র্ক ইনক’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত








