Monday, 9 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance. New York Attorney General James Reminds New Yorkers of SNAP Work Requirements নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ট্র্যাভেলস এবং বাংলা ট্র্যাভেলস এর ইফতার মাহফিল রূপসী চাঁদপুর ফাউন্ডেশন নিউইয়র্ক ইনক’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মেরিল্যান্ডে বাংলাদেশ আমেরিকান ফাউন্ডেশনের ইফতার ও দোয়া মাহফিল নিউ জার্সির এগ হারবার সিটিতে শিবলীলা মঞ্চস্থ
সব ক্যাটাগরি

শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন

অনলাইন ডেস্ক পঠিত: 190 বার

প্রকাশিত: July 19, 2024 | 11:08 AM

ইমা এলিস : সরকা‌রি চাক‌রি‌তে কোটা সংস্কা‌রের দাবিতে আন্দোলনকারী শিক্ষার্থীদের উপর হামলা ও হত্যার প্রতিবাদে মানববন্ধনসহ নানা কর্মসূচি পালন করেছে মার্কিন যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থীরা। ১৭ জুলাই বুধবার ইউনিভার্সিটি অব নর্থ ক্যারোলাইনা শার্লট, কেন্ট স্টেট ইউনিভার্সিটি, মিশিগান স্টেট ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি অব অ্যালাবামা বার্মিংহাম, ওহাইও স্টেট ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি অব আইওয়াসহ বিভিন্ন ক্যাম্পাসে এসব কর্মসূচি পালন করা হয়।এসব বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশি শিক্ষার্থীদের সংগঠনের ব্যানারে মাস্টার্স ও পিএইচডি প্রোগ্রামের শিক্ষার্থীরা অংশ নেন।

মানববন্ধনে বাংলাদেশে সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে একাত্মতা প্রকাশ করেন শিক্ষার্থী ও গবেষকরা।ইউনিভার্সিটি অব নর্থ ক্যারোলাইনা শার্লটের মানবন্ধনে একুশ বাংলাদেশি স্টুডেন্ট অর্গানাইজেশনের পক্ষ থেকে কোটা প্রথার সমালোচনা করে দাবি করা হয়, সবার জন্য সমান অধিকার নিশ্চিত করতে হবে। এ সময় আন্দোলনকারী শিক্ষার্থীদের উপর হামলা ও হত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান তারা।

Situs Streaming JAV