Saturday, 7 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance. New York Attorney General James Reminds New Yorkers of SNAP Work Requirements নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ট্র্যাভেলস এবং বাংলা ট্র্যাভেলস এর ইফতার মাহফিল রূপসী চাঁদপুর ফাউন্ডেশন নিউইয়র্ক ইনক’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মেরিল্যান্ডে বাংলাদেশ আমেরিকান ফাউন্ডেশনের ইফতার ও দোয়া মাহফিল নিউ জার্সির এগ হারবার সিটিতে শিবলীলা মঞ্চস্থ
সব ক্যাটাগরি

নিউইয়র্কে শিল্প-সাহিত‍্য সংগঠন ছড়াটে’র ছড়াড্ডা অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক পঠিত: 62 বার

প্রকাশিত: September 6, 2023 | 7:45 AM

ইউএসএনিউজঅনলাইন.কম, নিউইয়র্ক : নিউইয়র্কের কুইন্সে বৈচিত্র্যপূর্ণ আবহে সম্পন্ন হলো শিল্প-সাহিত‍্য সংগঠন ছড়াটে-র নিয়মিত মাসিক ছড়াড্ডা। ১৫ আগস্ট জাতীয় শোক দিবস ও ২৯ আগস্ট জাতীয় কবি কাজী নজরুল ইসলামের প্রয়াণ দিবস উপলক্ষে এবারের ছড়াড্ডাটি উৎসর্গ করা হয় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জাতীয় কবি কাজী নজরুল ইসলামের প্রতি।

গত রোববার নিউইয়র্কের কুইন্সের জ‍্যামাইকা হিলসাইডে অনুষ্ঠিত এই আড্ডায় ছড়া পাঠ করেন ছড়াকার শাহীন ইবনে  দিলওয়ার, ছড়াকার আদিত‍্য শাহীন, ছড়াকার মানিক রহমান, ছড়াকার সজল আশফাক ও  ছড়াকার শাম্ স চৌধুরী রুশো।

ছড়াটে-র প্রতিষ্ঠাতা ছড়াকার শাম্ স চৌধুরী রুশোর প্রাণবন্ত উপস্থাপনায়, শিশু লেনন খালিফ লেখা ও আরশিল কাসাব আকা-র অংশগ্রহণ এবারের আড্ডার নতুন মাত্রা যোগ করে। তারা কাজী নজরুল ইসলামের কবিতা ‘খুকি ও কাঠবিড়ালি’ ও  ছড়াকার লুৎফর রহমান রিটনের ছড়া ‘আব্দুল হাই’ আবৃত্তি করে সকলের মন জয় করে নেয়।

অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন মানবাধিকার কর্মী লাইলা খালেদা, কমিউনিটি এক্টিভিস্ট রোশনা শাম্ স ললি ও ডাক্তার কাজী শিমুল আখতার। ছড়াড্ডায় ছড়াকারদের নিয়মিত ছড়া পাঠের পাশাপাশি ছিল গান। সংগীত শিল্পী স্বপ্নীল সঙ্গীত পরিবেশন করে ছড়াড্ডাকে আরো মাতিয়ে তুলেন। তিনি পরপর অনেকগুলো জনপ্রিয় গান পরিবেশন করে শ্রোতাদের মুগ্ধ করেন।

সবশেষে সমবেত কন্ঠে কবি কাজী নজরুল ইসলামের ‘খেলিছ এ বিশ্ব লয়ে বিরাট শিশু আনমনে….’ গানটি গেয়ে ছড়াড্ডা-র সমাপ্তি টানা হয়।

Situs Streaming JAV