শিশুরাও বিষণ্নতায় ভোগে
ডা. মুনতাসীর মারুফ : বাচ্চাদের আবার মন কী, মন খারাপই বা কিসের? বাস্তবতা হচ্ছে, বড়দের মতো শিশুরাও ভোগে বিষণ্নতায়। গবেষণায় দেখা গেছে, এমনকি সাত বছরের কম বয়সী শিশুও বিষণ্নতায় আক্রান্ত হতে পারে।
কোনো ঘটনার পরিপ্রেক্ষিতে প্রতিটি মানুষেরই, এমনকি শিশুরও মন খারাপ হতে পারে। শিশু বিষণ্নতায় ভুগছে কি না, তা খেয়াল করুন।
—দুই সপ্তাহের বেশি সময় ধরে প্রায় প্রতিদিনই এবং দিনের অধিকাংশ সময় মন খারাপ করে আছে কি না, লক্ষ করুন।
—কাজে-কর্মে উৎসাহ কমে গেছে কি না, দেখুন। এমনকি যে কাজ সে আগে পছন্দ করত, যেমন খেলনা গাড়ি বা পুতুল নিয়ে খেললেও তাতে কি আর আগ্রহ পাচ্ছে না?
—ঘুম ও খাওয়ার রুচি কমে যেতে পারে হঠাৎ। অস্বাভাবিক ক্লান্তি, ধীরগতি, নেতিবাচক চিন্তা, যখন-তখন কান্না ইত্যাদি বিষণ্নতার লক্ষণ।
—কিশোর-কিশোরীদের মধ্যে বিষণ্নতা প্রবল হলে মৃত্যুর চিন্তা বা আত্মহত্যার প্রবণতা প্রভৃতি দেখা দিতে পারে।
শিশুদের চিন্তা-ভাবনা বা প্রকাশের ক্ষমতা বড়দের মতো হয় না। তাই অনেক ক্ষেত্রে মন খারাপ হওয়ার কথা শিশুরা না-ও বলতে পারে। তাদের ক্ষেত্রে বিরক্তি, অস্থিরতা, খিটখিটে মেজাজই বিষণ্নতার বহিঃপ্রকাশ হতে পারে। অনেক শিশু বিভিন্ন শারীরিক সমস্যা, যেমন: মাথাব্যথা, পেট ব্যথার অভিযোগ করে, অকারণে বমি করে—এরা প্রকৃত পক্ষে ভুগছে বিষণ্নতায়। শিশু আসলেই বিষণ্নতায় ভুগছে কি না, তা নিশ্চিত হতে বিশেষজ্ঞের পরামর্শ নিতে হবে।প্রথম আলো
- নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল
- Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance.
- New York Attorney General James Reminds New Yorkers of SNAP Work Requirements
- নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ট্র্যাভেলস এবং বাংলা ট্র্যাভেলস এর ইফতার মাহফিল
- রূপসী চাঁদপুর ফাউন্ডেশন নিউইয়র্ক ইনক’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- মেরিল্যান্ডে বাংলাদেশ আমেরিকান ফাউন্ডেশনের ইফতার ও দোয়া মাহফিল
- নিউ জার্সির এগ হারবার সিটিতে শিবলীলা মঞ্চস্থ
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির ইফতার মাহফিল, স্টেট এ্যাসেম্বলীর ২০ হাজার ডলার অনুদানের চেক হস্তান্তর এ্যাসেম্বলীওম্যান জেনিফার রাজকুমারের








