Sunday, 15 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে ‘অল কাউন্টি হেলথকেয়ার গ্রুপ’র বার্ষিক ইন্টারফেইথ ইফতার পার্টি HUSBAND CHARGED WITH MURDER AND DISMEMBERMENT OF WIFE WHOSE REMAINS WERE FOUND IN SEPARATE LOCATIONS ALONG BROOKVILLE BLVD AND CROSS BAY BLVD নিউইয়র্কে জ্যাকসন হাইটসের গ্রাফিক্স ওয়ার্ল্ডে মাসব্যাপী ইফতার আয়োজন নিউইর্য়কে এনওয়াইপিডি মুসলিম অফিসার সোসাইটির বার্ষিক ইফতার ডিনার ও অ্যাওয়ার্ড অনুষ্ঠিত নিউইয়র্কে জালালাবাদ অ্যাসোসিয়েশনের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতার ও ইফতার মাহফিল অনুষ্ঠিত যুক্তরাষ্ট্র জাতীয় পার্টির ইফতার ও দোয়া মাহফিল যুক্তরাষ্ট্র যুবদল নেতা জাকির এইচ চৌধুরীর সংবাদ সম্মেলন: রাজনৈতিক প্রতিপক্ষ আদালত কর্তৃক মীমাংসিত বিষয় নিয়ে অপপ্রচার চালিয়ে যাচ্ছে নিউইয়র্কে জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকা’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নিউইয়র্কে আমেরিকান ট্রাভেল এজেন্ট এসোসিয়েশন অব বাংলাদেশ’র ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে অ্যাসাল ওজোন পার্ক চ্যাপ্টারের ইফতার ও অভিষেক
সব ক্যাটাগরি

শিশুর ওজন স্বল্পতায় বায়ু দূষণ দায়ী :বিশ্বের সব মানুষ কম-বেশি বায়ুদূষণের শিকার

অনলাইন ডেস্ক পঠিত: 75 বার

প্রকাশিত: February 7, 2013 | 3:15 PM

যানবাহন, উত্তাপ ও কয়লাখনি থেকে দূষিত বায়ুতে অন্তঃসত্ত্বা নারীরা শ্বাস নিলে নবজাতকের ওজনস্বল্পতার ঝুঁকি বাড়ে। যুক্তরাষ্ট্রের এনভায়রনমেন্টাল হেলথ পারস্পেকটিভস সাময়িকীতে প্রকাশিত আন্তর্জাতিক এক গবেষণায় গতকাল বুধবার এ তথ্য জানানো হয়েছে।
স্পেনের বার্সেলোনায় অবস্থিত সেন্টার ফর রিসার্চ ইন এনভায়রনমেন্টাল এপিডোমোলজির গবেষক পায়াম দাভান্দ বলেন, বায়ুদূষণের সঙ্গে নবজাতকের ওজনের সম্পর্ক রয়েছে। দূষণের মাত্রা যত বাড়ে, শিশুর ওজন তত কমে। নবজাতকের ওজন আড়াই কেজির কম হলে জন্মের কয়েক সপ্তাহের মধ্যে মৃত্যুর ঝুঁকি বাড়ে এবং পরবর্তী জীবনে দীর্ঘস্থায়ী অসুখ-বিসুখ দেখা দিতে পারে। এ ব্যাপারে গবেষণা অব্যাহত রয়েছে।
যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকোতে অবস্থিত ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের ধাত্রীবিদ্যা ও প্রজনন বিভাগের অধ্যাপক ট্যাসি উডরাফ বলেন, ‘বিশ্বের সব মানুষ কম-বেশি বায়ুদূষণের শিকার হচ্ছে। বাতাসে ভাসমান ক্ষুদ্রাতিক্ষুদ্র অসংখ্য কণা আমাদের প্রশ্বাসের সঙ্গে ফুসফুসে প্রবেশ করছে। তবে প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণের ফলে দূষণের মাত্রা কমে এসেছে।’
বিজ্ঞানীরা উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা, ইউরোপ ও এশিয়া মহাদেশ এবং অস্ট্রেলিয়ার অন্তত ৩০ লাখ নবজাতকের ওপর পরিচালিত গবেষণার তথ্য-উপাত্ত বিশ্লেষণের ভিত্তিতে প্রতিবেদনটি তৈরি করেন। এএফপি।প্রথম আলো

ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV