শীতকালীন করোনা সংক্রমণ প্রতিরোধে বাংলাদেশী-আমেরিকান কমিউনিটির অধিকতর সতর্কতা অবলম্বনের অনুরোধ কনসাল জেনারেল সাদিয়ার
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক. নিউইয়র্ক: করোনা ভাইরাস (কভিড-১৯) সংক্রমণ প্রতিরোধে স্থানীয় নিউইয়র্ক সরকার কর্তৃক আরোপিত স্বাস্থ্য বিষয়ক নির্দেশনাসমূহ প্রতিপালনসহ জনস্বাস্থ্যের প্রতি সর্বোচ্চ গুরুত্ব প্রদান করে বাংলাদেশ কনস্যুলেট জেনারেল, নিউইয়র্ক নিরবিচ্ছিন্নভাবে কনস্যুলার সেবাকার্যক্রম চালিয়ে যাচ্ছে।
ইতোমধ্যে, করোনা ভাইরাসজনিত কারণে বাংলাদেশী-আমেরিকান কমিউনিটির অনেক ভাই-বোন প্রাণ হারিয়েছেন এবং অনেকে অসুস্থ আছেন। সম্প্রতি নিউইয়র্ক এবং পার্শ্ববর্তী অঙ্গরাজ্যসমূহে করোনা ভাইরাসের অধিকতর সংক্রমণ এর আশঙ্কা দেখা দিয়েছে। প্রাণঘাতী এই ভাইরাসের পুনরায় আক্রমণ থেকে প্রতিরোধমূলক ব্যবস্থা হিসেবে সকলকে স্বাস্থ্যবিধি কঠোরভাবে প্রতিপালন করতে হবে।
কনসাল জেনারেল সাদিয়া ফয়জুননেসা বাংলাদেশী-আমেরিকান কমিউনিটির ভাই-বোনদের শীতকালীন করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধের লক্ষ্যে নিম্নবর্ণিত স্বাস্থ্যবিষয়ক বিধিবিধান সঠিকভাবে পালনের জন্য আবারও বিশেষভাবে অনুরোধ জানাচ্ছেন:
- ঘরে এবং বাইরে ১০ জনের বেশী সমবেত না হওয়া (Thanksgiving-সহ যে কোন সামাজিক উৎসবে);
- সব অবস্থায় সামাজিক দূরত্ব মেনে চলা;
- সব সময় মাস্ক ব্যবহার করা;
- ঘন ঘন হাত ধোয়া; এবং
- জনসমাবেশ এড়িয়ে চলা (বিশেষত দোকানপাটসমূহে);
জরুরী প্রয়োজনে নিম্নবর্ণিত টেলিফোন নম্বর/ই-মেইলে কনস্যুলেট জেনারেলের সাথে যোগাযোগ করার জন্য অনুরোধ করা যাচ্ছেঃ ফোনঃ ২১২-৫৯৯-৬৭৬৭ (সোমবার থেকে শুক্রবার, সকাল ৯:৩০ মিনিট হতে বিকাল ৫:৩০ পর্যন্ত)
হটলাইন : ৬৪৬-৬৪৫-৭২৪২
ই-মেইল : [email protected]
সকলের কল্যাণার্থে CDC (Centers for Disease Control and Prevention) এবং নিউইয়র্ক স্থানীয় সরকার কর্তৃক আরোপিত নির্দেশনা অনুযায়ী কোভিড-১৯ সংক্রমণ রোধে বর্ণিত স্বাস্থ্যবিধি মেনে কনস্যুলার সেবা প্রদানের ক্ষেত্রে সকলের সহযোগিতা একান্ত কাম্য।
- নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে
- নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল
- Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance.
- New York Attorney General James Reminds New Yorkers of SNAP Work Requirements
- নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ট্র্যাভেলস এবং বাংলা ট্র্যাভেলস এর ইফতার মাহফিল
- রূপসী চাঁদপুর ফাউন্ডেশন নিউইয়র্ক ইনক’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত








