শুধু মুখেই ‘গুলি ছোটান না’ ওবামা
আগ্নেয়াস্ত্র হাতে গুলি ছোঁড়ারত অবস্থায় শনিবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামার একটি ছবি প্রকাশ করেছে হোয়াইট হাউজ। প্রেসিডেন্ট ওবামা ‘কখনো গুলি ছুঁড়েছেন কি না’ এই প্রশ্নের উত্তর দিতেই ছবিটি প্রকাশ করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
‘দ্য নিউজ রিপাবলিক ম্যাগাজিন’ কে দেয়া এক সাক্ষাত্কারে ওবামা বলেছিলেন, “ক্যাম্প ডেভিডে আমি সবসময়ই স্কিট শ্যুটিং করি।”এরপরই নানা মহল থেকে প্রশ্ন উঠতে থাকে প্রেসিডেন্ট ওবামা কখনো শ্যুটিং করেছেন কিনা।
হোয়াইট হাউজ থেকে প্রকাশিত ওই ছবিটি ২০১২’র ৪ আগস্ট তোলা। ছবিতে দেখা যাচ্ছে জিন্স ও পোলো শার্ট পরিহিত ওবামা শর্টগান থেকে গুলি ছুঁড়ছেন। বন্দুকের নলে ধোঁঁয়াও দেখা যাচ্ছে।
সমপ্রতি নাগরিকদের আগ্নেয়াস্ত্রের যথেচ্ছ ব্যবহার যুক্তরাষ্ট্রের সরকারকে উদ্বিগ্ন করে তুলেছে। বিশেষ করে স্কুলগুলোতে সহপাঠীর আগ্নেয়াস্ত্রের গুলিতে প্রাণ দিতে হয়েছে অনেক শিক্ষার্থীকে। যুক্তরাষ্ট্রে শ্যুটিং একটি ঐতিহ্যবাহী প্রথা। ওই প্রথার প্রতি পূর্ণ সম্মান দেখিয়ে ওবামা বলেছিলেন, “আমার মনে হয় যারা এটার (আগ্নেয়াস্ত্রের) অপব্যবহার করে তারা আসলে অনেক বড় ভুল করে।”
গত ১৪ ডিসেম্বর যুক্তরাষ্ট্রের কানেকটিকাটের একটি প্রাইমারি স্কুলে এক ছাত্রের বেপরোয়া গুলিবর্ষণে ২০টি শিশুসহ ২৬ জন নিহত হয়। এর আগে একটি সিনেমা হলে বেপরোয়া গুলিবর্ষণের ঘটনায় নিহত হয় ১২ জন।
এসব ঘটনার প্রতিক্রিয়ায় দেশটিতে অগ্নেয়াস্ত্র নিয়ন্ত্রণ আইন কঠোর করার দাবি জোরাল হয়েছে। এই দাবির সঙ্গে সহমত প্রকাশ করেছেন প্রেসিডেন্ট ওবামা। আগ্নেয়াস্ত্র ব্যবহার করে এই ধরনের ভয়ঙ্কর ঘটনা বন্ধে সুদূরপ্রসারী পরিকল্পনা করার প্রস্তাব দিয়েছেন তিনি। ‘অ্যাসল্ট রাইফেল’ নিষিদ্ধ ও আগ্নেয়াস্ত্র বিক্রির আগে ক্রেতা কখনো কোনো অপরাধের সঙ্গে জড়িত ছিলেন কিনা তা অনুসন্ধান করে দেখার প্রস্তাব দিয়েছেন তিনি।রয়টার্স/ইত্তেফাক
- নিউইয়র্কে ‘অল কাউন্টি হেলথকেয়ার গ্রুপ’র বার্ষিক ইন্টারফেইথ ইফতার পার্টি
- HUSBAND CHARGED WITH MURDER AND DISMEMBERMENT OF WIFE WHOSE REMAINS WERE FOUND IN SEPARATE LOCATIONS ALONG BROOKVILLE BLVD AND CROSS BAY BLVD
- নিউইয়র্কে জ্যাকসন হাইটসের গ্রাফিক্স ওয়ার্ল্ডে মাসব্যাপী ইফতার আয়োজন
- নিউইর্য়কে এনওয়াইপিডি মুসলিম অফিসার সোসাইটির বার্ষিক ইফতার ডিনার ও অ্যাওয়ার্ড অনুষ্ঠিত
- নিউইয়র্কে জালালাবাদ অ্যাসোসিয়েশনের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতার ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
- যুক্তরাষ্ট্র জাতীয় পার্টির ইফতার ও দোয়া মাহফিল
- যুক্তরাষ্ট্র যুবদল নেতা জাকির এইচ চৌধুরীর সংবাদ সম্মেলন: রাজনৈতিক প্রতিপক্ষ আদালত কর্তৃক মীমাংসিত বিষয় নিয়ে অপপ্রচার চালিয়ে যাচ্ছে
- নিউইয়র্কে জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকা’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত








