Monday, 9 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance. New York Attorney General James Reminds New Yorkers of SNAP Work Requirements নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ট্র্যাভেলস এবং বাংলা ট্র্যাভেলস এর ইফতার মাহফিল রূপসী চাঁদপুর ফাউন্ডেশন নিউইয়র্ক ইনক’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মেরিল্যান্ডে বাংলাদেশ আমেরিকান ফাউন্ডেশনের ইফতার ও দোয়া মাহফিল নিউ জার্সির এগ হারবার সিটিতে শিবলীলা মঞ্চস্থ
সব ক্যাটাগরি

শেখ হাসিনা মঞ্চ যুক্তরাষ্ট্র’র উদ্যোগে জাতীয় শোক দিবস পালন

অনলাইন ডেস্ক পঠিত: 178 বার

প্রকাশিত: August 25, 2021 | 12:11 PM

ইউএসএনিউজঅনলাইন.কম : নিউইয়র্কে শেখ হাসিনা মঞ্চ যুক্তরাষ্ট্র’র উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধুর ৪৬তম শাহাদত বার্ষিকী ও বাংলাদেশের জাতীয় শোক দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে জ্যাকসন হাইটস পালকি পার্টি হলে গত ১৪ আগস্ট আলোচনা ও বিশেষ দোয়ার আয়োজন করা হয়। খবর ইউএসএনিউজঅনলাইন’র।

সংগঠনের সাধারণ সম্পাদক কায়কোবাদ খানের পরিচালনায় এবং সভাপতি জালাল উদ্দিন জলিলের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন নিউইয়র্কে বাংলাদেশ কনসুলেট জেনারেলের থার্ড সেক্রেটারী আসিফ উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন আওয়ামী লীগ নেতা ড. প্রদীপ রঞ্জণ কর, শওকত আকবর রিচি, হাকিকুল ইসলাম, মোহাম্মদ আলী সিদ্দিকী, মো. টি মোল্লা, শাহ বখতিয়ার, শরীফ কামরুল আলম হীরা, মুক্তিযোদ্ধা ফারুক হোসাইন, মোল্লা এম এ মাসুদ, ইঞ্জিনিয়ার মিজানুর রহমান, মঞ্জুর চৌধুরী প্রমুখ। আরো বক্তব্য রাখেন বিলকিস মোল্লা, কোহিনুর আকতার, শারমিন, আশাফ মাশুক, দেলোয়ার হোসেন, ছামরুল আলম, নুরেল আলম, নাদের আলী মাস্টার, আবুল কাশেম ভুইয়া, পান্না, আতাউর রহমান, উলফত আলী মোল্লা, শহিদুল, গোলাম আম্বিয়া বাচ্চু, জুয়েল প্রমুখ। অনুষ্ঠানে শেখ হাসিনা মঞ্চ যুক্তরাষ্ট্র সহ আওয়ামীলীগ সহ সহযোগী ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

সভার শুরুতে সকল শহীদের স্মরণে ১ মিনিট নীরবতা পালন করা হয়। এসময় বঙ্গবন্ধু সহ ১৫ আগস্টের শহীদদের আত্মার মাগফেরাত কামনা, দেশ, প্রবাস ও বিশ্ব মানবতার শান্তির জন্য বিশেষ দোয়া করা হয়।

বক্তারা বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু রাজনীতিতে জনসাধারণের প্রতিনিধিত্ব প্রতিষ্ঠার মধ্য দিয়ে বাংলাদেশের স্বাধীনতার সংগ্রামে নেতৃত্ব দিয়েছেন। স্বাধীনতার সুফল যখন বাংলার জনগণের নিকট পৌঁছে দিচ্ছিলেন তখনই দেশী-বিদেশী চক্র সম্মিলিতভাবে গভীর ষড়যন্ত্রের মাধ্যমে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নির্মমভাবে হত্যা করে। ১৯৭৫ সালের ১৫ আগস্ট ঘাতকরা বঙ্গবন্ধুকে সপরিবারে আত্মীয়স্বজনসহ ১৮ জনকে হত্যা করে। বঙ্গবন্ধুর সপরিবারে নির্মম-বর্বরোচিত হত্যাকান্ডে দেশবাসী হতবিহবল ও কিংকর্তব্যবিমূঢ় হয়ে পড়েছিল।
বক্তারা বলেন, বঙ্গবন্ধুর পলাতক খুনীরা বিদেশে পালিয়ে রয়েছে। পলাতক খুনীদের দেশে ফেরত পাঠাতে সকলে একযোগে কাজ করতে হবে। দলের বিরুদ্ধে যেকোন ষড়যন্ত্র মোকাবেলায় সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তারা।

ট্যাগ:
Situs Streaming JAV