শোকাবহ গ্রেনেড হামলার বার্ষিকী স্মরণে নিউইয়র্কে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের আলোচনা ও দোয়া মাহফিল
আব্দুল হামিদ, নিউইয়র্ক : ২১ আগস্টের গ্রেনেড হামলার জন্য খালেদা জিয়া, তারেক রহমান সহ তৎকালিন জোট সরকারকে অভিযুক্ত করে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড: সিদ্দিকুর রহমান জঘন্য ঘটনায় জড়িতদের শাস্তি নিশ্চিত করার দাবী জানান। তিনি বলেন, ২১ আগস্টের গ্রেনেড হামলার ঘটনায়ও আমরা রাজপথে থেকে এর বিরুদ্ধে প্রতিবাদ ও প্রতিরোধ গড়ে তুলতে পারিনি। তবে এমন বর্বরোচিত ঘটনা যাতে আর না ঘটতে পারে সেদিকে সতর্ক থাকতে হবে। তিনি আরো বলেন, আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। ২০০৪ সালের ২১ অগাস্ট আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলায় হতাহতদের স্মরণে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় সভাপতির ভাষণে একথা বলেন। নিউইয়র্কে স্থানীয় সময গত ২১ আগষ্ট জ্যাকসন হাইটস পালকি সেন্টারে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয।

সংগঠনের সভাপতি ড. সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে এবং ভারপ্রাপ্তে সাধারন সম্পাদক আব্দুস সামাদ আজাদের পরিচলনায় সভায় বক্তব্য রাখেন সহ সভাপতি মাহাবুব রহমান, ডা মাসিদুল হাসান, কাজী কযেস, সরাফ সরকার. মুনসুর খান, জয়নাল আবেদিন, যুগ্ন সাধারন সম্পাদক মহিউদ্দীন দেওয়ান, হাজী এনাম, প্রচার সম্পাদক আব্দুল হামিদ, ডা: ফেরদৌস খন্দকার. নুরুল আমিন বাবু, ইমদাদ চৌধুরী, আলী হোসেন গজনবী, আশরাফুজ্দামান, সাখাওয়াত বিশ্বাস, স্বপন কর্মকার, ওলি হোসেন, সাইকুল ইসলাম, দুরুদ মিয়া রনেল, জাহিদ হাসান, জাহাঙ্গীর মিয়া, নান্টু মিয়া, সাদেক শিবলী প্রমুখ। সভার শুরুতে একুশে আগস্ট নিহত শহীদদের স্মরণে এবং আহতদের সুস্থতা কামনা করে বিশেষ দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা সাইফুল ইসলাম সিদ্দিকী।
- নিউইয়র্কে ‘অল কাউন্টি হেলথকেয়ার গ্রুপ’র বার্ষিক ইন্টারফেইথ ইফতার পার্টি
- HUSBAND CHARGED WITH MURDER AND DISMEMBERMENT OF WIFE WHOSE REMAINS WERE FOUND IN SEPARATE LOCATIONS ALONG BROOKVILLE BLVD AND CROSS BAY BLVD
- নিউইয়র্কে জ্যাকসন হাইটসের গ্রাফিক্স ওয়ার্ল্ডে মাসব্যাপী ইফতার আয়োজন
- নিউইর্য়কে এনওয়াইপিডি মুসলিম অফিসার সোসাইটির বার্ষিক ইফতার ডিনার ও অ্যাওয়ার্ড অনুষ্ঠিত
- নিউইয়র্কে জালালাবাদ অ্যাসোসিয়েশনের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতার ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
- যুক্তরাষ্ট্র জাতীয় পার্টির ইফতার ও দোয়া মাহফিল
- যুক্তরাষ্ট্র যুবদল নেতা জাকির এইচ চৌধুরীর সংবাদ সম্মেলন: রাজনৈতিক প্রতিপক্ষ আদালত কর্তৃক মীমাংসিত বিষয় নিয়ে অপপ্রচার চালিয়ে যাচ্ছে
- নিউইয়র্কে জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকা’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত








