সংলাপের আহ্বান জাতিসংঘ মহাসচিবের
ডেস্ক: চলমান রাজনৈতিক উত্তেজনা ও মতপার্থক্য সমাধানের জন্য বাংলাদেশের প্রতি ফের জোর আহ্বান জানালেন জাতিসংঘের মহাসচিব বান কি মুন। একই সঙ্গে আবারও তিনি সাম্প্রতিক সময়ে ক্রমবর্ধমান সহিংসতায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। জাতিসংঘের এক বিবৃতিতে এ কথা বলা হয়েছে। এতে বলা হয়, বাংলাদেশের বিবদমান রাজনৈতিক দলগুলোর মধ্যে আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে সৃষ্ট উত্তেজনাকর পরিস্থিতি শান্ত করতে দলগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন বান কি মুন। সোমবার জাতিসংঘের মুখপাত্র মার্টিন নেসিরস্কি বলেছেন, এ নিয়ে বান কি মুন বৈঠক করেছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনির সঙ্গে। এ সময় তিনি পুনরায় ওই সব বিষয়ে তার উদ্বেগের কথা জানান। তিনি জোর দিয়ে বলেন, বাংলাদেশে জাতীয় নির্বাচন আসন্ন। এ সময়ে রাজনৈতিক উত্তেজনা নিরসনে ও মতপার্থক্য মিটিয়ে ফেলতে রাজনৈতিক দলগুলোকে গঠনমুলক আলোচনা করতে হবে। তিনি এ বিষয়টির ওপর খুব বেশি জোর দিয়েছেন। আগামী বছরের শুরুতে বাংলাদেশে জাতীয় সংসদ নির্বাচন হওয়ার কথা। এ নির্বাচনকে কেন্দ্র করে ক্ষমতাসীন আওয়ামী লীগ ও বিরোধী দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)র মধ্যে ক্রমেই উত্তেজনা বৃদ্ধি পাচ্ছে। বিএনপি ও তার সঙ্গে জোটের শরিক দলগুলো এরই মধ্যে হুমকি দিয়েছে। তারা বলেছে, নির্বাচনের আগে নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রবর্তন করা না হলে তারা নির্বাচন প্রত্যাখ্যান করবে। কিন্তু তাদের সে দাবিকে প্রত্যাখ্যান করেছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার। গত সপ্তাহে পুলিশ ও প্রতিবাদী জনতার মধ্যে সংঘর্ষে সেই পরিবেশকে আরও বিষিয়ে তুলেছে। ওই সংঘর্ষে বেশ কিছু মানুষ নিহত হয়েছেন। স্বাধীনতা যুদ্ধের সময় কমপক্ষে ১২০ কৃষককে হত্যার মূল হোতা হিসেবে এক নেতাকে আদালত ফাঁসির রায় দেয়ায়ও পরিস্থিতি উত্তেজনাকর রয়েছে। এমন অবস্থায় জাতিসংঘ মহাসচিব বান কি মুন তার একজন দূতকে ঢাকায় পাঠান। তিনি হলেন রাজনীতি বিষয়ক জাতিসংঘের সহকারী মহাসচিব অস্কার ফার্নান্দেজ তারানকো। তিনি ঢাকা সফরকালে বিভক্ত রাজনৈতিক দলগুলোকে একত্রিত করার চেষ্টা করেন। ঢাকায় বক্তব্য রাখার সময় তিনি সাম্প্রতিক সময়ে পুলিশের সঙ্গে প্রতিবাদী জনতার সংঘর্ষের ঘটনা সহ সহিংস ক্রমবর্ধমান সহিংস ঘটনার বিষয় জোর দিয়ে উল্লেখ করেন। তিনি বলেছেন, আমি যতদূর শুনেছি তাতে দলগুলোর একমত হওয়ার অবস্থা রয়েছে। ফারাক কমানোর ক্ষেত্রে রাজনৈতিক সদিচ্ছা প্রয়োজন। যে মতপার্থক্য আছে তা সমাধানের জন্য প্রয়োজন প্রতিশ্রুতি।
সর্বশেষ সংবাদ
- নিউইয়র্কে ‘অল কাউন্টি হেলথকেয়ার গ্রুপ’র বার্ষিক ইন্টারফেইথ ইফতার পার্টি
- HUSBAND CHARGED WITH MURDER AND DISMEMBERMENT OF WIFE WHOSE REMAINS WERE FOUND IN SEPARATE LOCATIONS ALONG BROOKVILLE BLVD AND CROSS BAY BLVD
- নিউইয়র্কে জ্যাকসন হাইটসের গ্রাফিক্স ওয়ার্ল্ডে মাসব্যাপী ইফতার আয়োজন
- নিউইর্য়কে এনওয়াইপিডি মুসলিম অফিসার সোসাইটির বার্ষিক ইফতার ডিনার ও অ্যাওয়ার্ড অনুষ্ঠিত
- নিউইয়র্কে জালালাবাদ অ্যাসোসিয়েশনের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতার ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
- যুক্তরাষ্ট্র জাতীয় পার্টির ইফতার ও দোয়া মাহফিল
- যুক্তরাষ্ট্র যুবদল নেতা জাকির এইচ চৌধুরীর সংবাদ সম্মেলন: রাজনৈতিক প্রতিপক্ষ আদালত কর্তৃক মীমাংসিত বিষয় নিয়ে অপপ্রচার চালিয়ে যাচ্ছে
- নিউইয়র্কে জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকা’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত








