Monday, 9 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance. New York Attorney General James Reminds New Yorkers of SNAP Work Requirements নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ট্র্যাভেলস এবং বাংলা ট্র্যাভেলস এর ইফতার মাহফিল রূপসী চাঁদপুর ফাউন্ডেশন নিউইয়র্ক ইনক’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মেরিল্যান্ডে বাংলাদেশ আমেরিকান ফাউন্ডেশনের ইফতার ও দোয়া মাহফিল নিউ জার্সির এগ হারবার সিটিতে শিবলীলা মঞ্চস্থ
সব ক্যাটাগরি

আটলান্টিক সিটি স্কুল বোর্ড সদস্য লেখক-সাংবাদিক সুব্রত চৌধুরী সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত

অনলাইন ডেস্ক পঠিত: 29 বার

প্রকাশিত: May 13, 2024 | 8:41 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : নিউ জারসি রাজ্যের আটলান্টিক সিটি স্কুল বোর্ড সদস্য, আমেরিকা বাংলাদেশ প্রেস ক্লাবের সাবেক সহ সভাপতি, লেখক-সাংবাদিক সুব্রত চৌধুরী সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন। স্থানীয় সময় দশ মে শুক্রবার রাত পৌণে একটা নাগাদ পেনসিলভেনিয়ার ইন্টার স্টেট ৭৬ হাইওয়েতে তিনি সড়ক দুর্ঘটনায় পতিত হন। পেনসিলভেনিয়ায় একটি সামাজিক অনুষ্ঠানে যোগদান শেষে তিনি আটলান্টিক সিটিতে নিজ বাসভবনে ফিরছিলেন। তাঁর স্ত্রী এবং কনিষ্ঠ সন্তানও দুর্ঘটনায় আহত হন।
জরুরি সেবা প্রদানকারী সংস্হার লোকজন তাদেরকে উদ্ধার করে স্হানীয় পাওলি হাসপাতালে নিয়ে যান । সেখানে তাদেরকে জরুরি চিকিৎসা সেবা প্রদান করা হয়। সড়ক দুর্ঘটনায় সুব্রত চৌধুরী ডান হাতে মারাত্মকভাবে আঘাত পান। এছাড়া তিনি বাম পায়ে, মাথায় ও কোমরে আঘাত পান।তাঁর স্ত্রী, সন্তানও শরীরের বিভিন্ন জায়গায় আঘাত পেয়েছেন।
সুব্রত চৌধুরী ও তাঁর স্ত্রী বর্তমানে অর্থোপেডিকস বিশেষজ্ঞের অধীনে চিকিৎসাধীন রয়েছেন। আগামী দু’একদিনের মধ্যে সুব্রত চৌধুরীর ডান হাতে অস্ত্রোপচারের সম্ভাবনা রয়েছে। সুব্রত চৌধুরী ও তাঁর পরিবার তাদের দ্রুত আরোগ্য কামনায় সবার আশীর্বাদ ও দোয়া প্রার্থনা করেছেন।

Situs Streaming JAV