সন্ত্রাস দমনে বাংলাদেশের প্রশংসা করেছে যুক্তরাষ্ট্র : ‘বাংলাদেশের মাটিতে সন্ত্রাসী কর্মকাণ্ড চালানো কঠিন’
সন্ত্রাস দমনে বাংলাদেশের পদক্ষেপের প্রশংসা করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন পররাষ্ট্র দপ্তর এক প্রতিবেদনে একথা জানিয়েছে। ‘কান্ট্রি রিপোর্টস অন টেরোরিজম ২০১২’ শীর্ষক ওই প্রতিবেদনে মার্কিন পররাষ্ট্র দপ্তর বলেছে, সরকারের উদ্যোগের ফলে বাংলাদেশের মাটিতে কাজ চালানো সন্ত্রাসীদের জন্য কঠিন হয়ে উঠেছে। ২০১২ সালের পরিস্থিতি নিয়ে এ রিপোর্টটি করা হয়েছে। এতে হরকতুল জিহাদ (হুজী) নামে বাংলাদেশের একটি সন্ত্রাসী সংগঠনের নাম উল্লেখ করে বলা হয়েছে, এর প্রধান মুফতি হান্নান কারাগারে রয়েছেন। নেতারা কারাগারে থাকলেও গোপনে হুজির সদস্য সংগ্রহ চলছে এবং নারী অন্তর্ভুক্তিকে প্রাধান্য দেয়া হচ্ছে। অভ্যন্তরীণ ও আন্তঃসীমান্ত সন্ত্রাস মোকাবেলায় অঙ্গীকার অনুযায়ী কাজ করে যাচ্ছে বাংলাদেশ সরকার এবং তাদের পদক্ষেপে সন্ত্রাসী গোষ্ঠীর বাংলাদেশে ঘাঁটি গেঁড়ে তৎপরতা চালানো কঠিন হয়ে উঠেছে বলেও রিপোর্টে উল্লেখ করা হয়। বাংলাদেশের ফৌজদারি আইন ব্যবস্থা সন্ত্রাস মোকাবেলায় কার্যকর থাকলেও সাধারণভাবে বিচার প্রক্রিয়ায় ধীরগতির বিষয়টি উল্লেখ করা হয়েছে প্রতিবেদনে। উগ্রপন্থার বিস্তার রোধে শিক্ষা মন্ত্রণালয় ও ধর্ম মন্ত্রণালয়ের উদ্যোগে মাদ্রাসা শিক্ষার সংস্কার ও মসজিদের ইমামদের সচেতনতা বৃদ্ধিতে কাজে লাগানো এবং নারী ক্ষমতায়নের উদ্যোগের প্রশংসা করা হয়েছে প্রতিবেদনে। তবে বাংলাদেশের অভ্যন্তরীণ ও পররাষ্ট্রনীতি আঞ্চলিক শক্তিশালী দেশগুলো বিশেষ করে ভারত দ্বারা ব্যাপকভাবে প্রভাবিত উল্লেখ করে যুক্তরাষ্ট্র বলছে, বিগত দিনে ভারত-বাংলাদেশ সম্পর্কের কারণে সন্ত্রাসের হুমকির ঝুঁকি থাকলেও বর্তমান সরকার বিপরীত ভূমিকা রাখছে। যুক্তরাষ্ট্রের সন্ত্রাস দমন কর্মসূচিতে বাংলাদেশের অংশগ্রহণের কথাও বলা হয়েছে দেশটির পররাষ্ট্র দপ্তরের প্রতিবেদনে। বৈশ্বিক সন্ত্রাস নিয়ে প্রতিবছরই প্রতিবেদন প্রকাশ করে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর। এতে বিভিন্ন দেশের পরিস্থিতি ও পদক্ষেপ এবং সন্ত্রাসী সংগঠনগুলোর কার্যক্রমের ওপর আলোকপাত করা হয়।মানবজমিন
সর্বশেষ সংবাদ
- নিউইয়র্ক স্টেট সিনেট হাউসে ‘বাংলাদেশ ডে’ উদযাপন ২৩ মার্চ : আহ্বায়ক কমিটি গঠন
- বাংলাদেশে আওয়ামীলীগসহ সকল রাজনৈতিক দলের স্বাভাবিক রাজনীতির পরিবেশ সৃষ্টি করার দাবি নিউজার্সি স্টেট আওয়ামী লীগের
- নিউইয়র্কে ‘অল কাউন্টি হেলথকেয়ার গ্রুপ’র বার্ষিক ইন্টারফেইথ ইফতার পার্টি
- HUSBAND CHARGED WITH MURDER AND DISMEMBERMENT OF WIFE WHOSE REMAINS WERE FOUND IN SEPARATE LOCATIONS ALONG BROOKVILLE BLVD AND CROSS BAY BLVD
- নিউইয়র্কে জ্যাকসন হাইটসের গ্রাফিক্স ওয়ার্ল্ডে মাসব্যাপী ইফতার আয়োজন
- নিউইর্য়কে এনওয়াইপিডি মুসলিম অফিসার সোসাইটির বার্ষিক ইফতার ডিনার ও অ্যাওয়ার্ড অনুষ্ঠিত
- নিউইয়র্কে জালালাবাদ অ্যাসোসিয়েশনের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতার ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
- যুক্তরাষ্ট্র জাতীয় পার্টির ইফতার ও দোয়া মাহফিল








