Saturday, 7 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance. New York Attorney General James Reminds New Yorkers of SNAP Work Requirements নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ট্র্যাভেলস এবং বাংলা ট্র্যাভেলস এর ইফতার মাহফিল রূপসী চাঁদপুর ফাউন্ডেশন নিউইয়র্ক ইনক’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মেরিল্যান্ডে বাংলাদেশ আমেরিকান ফাউন্ডেশনের ইফতার ও দোয়া মাহফিল নিউ জার্সির এগ হারবার সিটিতে শিবলীলা মঞ্চস্থ
সব ক্যাটাগরি

সবচেয়ে নিখুঁত ঘড়ি

অনলাইন ডেস্ক পঠিত: 49 বার

প্রকাশিত: October 20, 2010 | 10:51 PM

টেলিগ্রাফ অনলাইন: সম্প্রতি যুক্তরাষ্ট্রের গবেষকরা দাবি করেছেন, বিশ্বের সবচেয়ে নিখুঁত ঘড়ি তৈরি করেছেন তারা। গবেষকদের দাবি, এই অ্যাটমিক ঘড়িতে ৩০ কোটি বছরে এক সেকেন্ডের জন্য সময়ের হেরফের হতে পারে। সংবাদ মাধ্যমটির বরাতে জানা গেছে, ইউনিভার্সিটি অব কলোরাডোর গবেষকরা এই ঘড়ি তৈরি করেছেন। গবেষকদের দাবি, বর্তমানে যে পদ্ধতিতে আন্তর্জাতিক টাইম জোন এবং স্যাটেলাইটের সাহায্যে সঠিক সময় নির্ণয় করা হয়, এর চেয়েও নিখুঁতভাবে এ ঘড়িটি সময় দেখাতে পারবে। গবেষকরা জানিয়েছেন, এ ঘড়িতে সময় নির্ণয় করতে অণুর কম্পন পদ্ধতি ব্যবহার করা হয়। এ ঘড়িতে অণুর পেন্ডুলাম ইফেক্ট লেজার বিমের সাহায্যে ধরা হয় এবং তা মাইনাস ২৭০ ডিগ্রি তাপমাত্রায় শীতল করা হয়। এই তাপমাত্রায় সব ধরনের বিকিরণ বন্ধ হয়ে যায়।
ইউনিভার্সিটি অব কোপেনহেগেনের নিউক্লিয়ার ফিজিসিস্ট প্রফেসর জান থমসেন জানিয়েছেন, অণুতে একটি নিউক্লিয়াস এবং কিছু ইলেকট্রন থাকে, যেগুলো নিউক্লিয়াসের চারদিকে নির্দিষ্ট অরবিটে স্পিন করে। লেজার লাইট ব্যবহার করে এই ইলেকট্রনগুলো সুইং ব্যাক করা যায় এবং এই অরবিটগুলোর মধ্যে নির্দিষ্ট পথে চালানো যায়। আর এই ইলেকট্রনই তখন অ্যাটমিক ক্লকের পেন্ডুলাম ইফেক্ট তৈরি করে।
ট্যাগ:
Situs Streaming JAV