সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি পাওয়ায় শেখ হাসিনাকে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের অভিনন্দন
এনা: আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে রাশিয়ার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান সেন্ট পিটার্সবার্গ স্টেট ইউনিভার্সিটি আন্তর্জাতিক মানবিক উন্নয়নে অসামান্য অবদানের জন্য সম্মানসূচক ডক্টরেট ডিগ্রী প্রদান করায় দেশবাসীর পক্ষ থেকে শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের নেতৃবৃন্দ। এক অভিনন্দন বার্তায় বলা হয়, রাশিয়ার সেন্ট পিটার্সবার্গ স্টেট ইউনিভার্সিটি কর্তৃক শেখ হাসিনাকে এই সম্মানজনক ডিগ্রী শুধু বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার প্রতি সম্মান প্রদর্শন নয়। সমগ্র বাঙালি জাতির জন্যও এক অনন্য সম্মান বয়ে এনেছে। বিশ্বসভায় বাঙালি জাতির সম্মান ও মর্যাদা বৃদ্ধি পেয়েছে। একই সঙ্গে দেশ ও জনগণকে সেবা প্রদানে শেখ হাসিনার দৃঢ়তা ও প্রত্যয়কে আরও শক্তিশালী করবে।অভিনন্দন জ্ঞাপনকারীদের মধ্যে রয়েছেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি হাজী শফিকুল আলম, সহসভাপতি এম ফজলুর রহমান, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাজ্জাদুর রহমান, সাংগঠনিক সম্পাদক নিজাম চৌধুরী এবং উপদেষ্টা পরিষদের অন্যতম সদস্য ড. সিদ্দিকুর রহমান, মেট্র আওয়ামী লীগ নেতা মাহমুদুন্নবী বাকী এবং শেখ সেলিম,,ফোরিডা আওয়ামী লীগের সভাপতি আইয়ুব খান এবং সেক্রেটারী নাফিজ আহমেদ জুয়েল প্রমুখ।
- নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে
- নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল
- Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance.
- New York Attorney General James Reminds New Yorkers of SNAP Work Requirements
- নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ট্র্যাভেলস এবং বাংলা ট্র্যাভেলস এর ইফতার মাহফিল
- রূপসী চাঁদপুর ফাউন্ডেশন নিউইয়র্ক ইনক’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত








